বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

রাজনীতি

নান্দাইলে মা/দ/কে/র বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

রফিকুল ইসলাম

রফিকুল ইসলাম

নান্দাইল উপজেলা প্রতিনিধি

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে মাদকের ভয়াবহ বিস্তার রোধ, মাদক ব্যবসা বন্ধ এবং তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুশুল্লী ইউনিয়নের সর্বসাধারণের আয়োজনে উপজেলার জামতলা বাজার ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে যুবদল নেতা আল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার ওসি তদন্ত মুজাহিদুল ইসলাম,মুশুল্লী ইউনিয়ন বিএনপির আহবায়ক ফোরকান উদ্দিন ফোরকান, সদস্য সচিব উমর ফারুক মাস্টার, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, কালের কণ্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজী, জামতলা বাজার জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট সমাজসেবক রবিউল ইসলাম রবিন, মারুফ হাসান, এনামুল হক সহ প্রমুখ।বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের কারণে তরুণ প্রজন্ম বিপথগামী হওয়ার পাশাপাশি নানা সামাজিক অপরাধও বৃদ্ধি পাচ্ছে। তাই মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করতে হবে বলে জানান।মানববন্ধন ও প্রতিবাদ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

অক্টোবর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি