logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

রাজনীতি

কাউখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

মোঃ কামরুল ইসলাম

মোঃ কামরুল ইসলাম

রাংগামাটি প্রতিনিধি

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে কোনো ধরনের গুজব বা অপতথ্য যাতে ছড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাঙ্গামাটির কাউখালী উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। একই সঙ্গে প্রকৃত সুবিধাভোগী নির্বাচনের লক্ষ্যে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমে সঠিক তথ্য দিয়ে তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় কাউখালী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী পরিবারভিত্তিক খানা (পরিবার) তথ্য সংগ্রহ কার্যক্রম উপলক্ষে আয়োজিত এক অবহিতকরণ প্রেস কনফারেন্সে বক্তারা এসব কথা বলেন।ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রেস কনফারেন্সে জানানো হয়, কাউখালী উপজেলার চারটি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রকৃত সুবিধাভোগী পরিবার চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমে কোনো ধরনের অন্যায়, অনিয়ম বা পক্ষপাতিত্ব সহ্য করা হবে না।প্রেস কনফারেন্সে জানানো হয়, দেশব্যাপী একযোগে শুরু হওয়া এ কার্যক্রমে প্রশিক্ষিত তথ্য সংগ্রহকারীরা ডিজিটাল ডিভাইস বা ট্যাব ব্যবহার করে প্রতিটি পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। বিশেষ করে প্রান্তিক, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর আর্থসামাজিক অবস্থা যাচাই করে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অগ্রাধিকার পাওয়ার উপযুক্ত পরিবারগুলো চিহ্নিত করতে এ তথ্যভান্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ সময় তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিসহ পরিবারের সব সদস্যের সঠিক তথ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কোনো ধরনের ভুল, অসম্পূর্ণ বা অতিরঞ্জিত তথ্য না দিয়ে তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়।কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাজীব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন হোসাইন এবং সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খারেক।এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য পাইচিং মং মারমা, কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, সহসভাপতি অর্জুন মনি চাকমা, সংসদ সদস্যের প্রতিনিধি মোঃ শওকত হোছাইন, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।প্রেস কনফারেন্সে আরও জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের মসজিদ, মন্দির ও গির্জায় ব্যাপক প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে।কাউখালী উপজেলার চারটি ইউনিয়নে এ কার্যক্রম বাস্তবায়নের জন্য ২৫ জন তথ্য সংগ্রহকারী ও দুজন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ১৫ জনকে ট্যাব সরবরাহ করা হয়েছে।বক্তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং প্রকৃত সুবিধাভোগী পরিবারগুলোকে চিহ্নিত করা সম্ভব হবে।

কাউখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

অক্টোবর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার!

২

৩৭ পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বিতরণ-এমপি সালাম আজাদের

৩

কাউখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

৪

সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ,সমাধান কোথায়?

৫

পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

৬

শরণখোলা উপজেলায় জাতীয় শিশু কন্যা দিবস উদযাপন

৭

লৌহজংয়ে বিশ্ব শিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

৮

চা বিক্রেতা দুরুদ মিয়া হ/ত্যা/র দায়ে ১ জনের মৃ/ত্যুদ/ন্ড দিয়েছেন আদালত

স্কুলের জমি বেদখলের অভিযোগ:প্রতিবাদে ক্লাস ছেড়ে রাজপথে শিক্ষার্থীরা

স্কুলের জমি বেদখলের অভিযোগ:প্রতিবাদে ক্লাস ছেড়ে রাজপথে শিক্ষার্থীরা

ঠাকুরগাঁও-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ

ঠাকুরগাঁও-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ

পীরগাছায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

পীরগাছায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

নাটোরে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নাটোরে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নান্দাইলে মা/দ/কে/র বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

নান্দাইলে মা/দ/কে/র বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

জামায়াতকে জড়িয়ে বিএনপির মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে-উপজেলা জামায়াত

জামায়াতকে জড়িয়ে বিএনপির মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে-উপজেলা জামায়াত

রাজনগর উপজেলার বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

রাজনগর উপজেলার বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী