বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
রাজনীতি
হাসিনুজ্জামান মিন্টু
রানীশংকৈল- ঠাকুরগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয় প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা নির্বাচন কার্যালয় থেকে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।বৈধ মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে বিএনপির দুজন হলেন—ওবায়দুল্লাহ্ মাসুদ ও মির্জা ফয়সল আমীন। এছাড়া ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের মনোনয়নও বৈধ হয়েছে।অন্য তিন প্রার্থী হলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। নির্বাচনী তফসিল অনুযায়ী, মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার। ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর সকাল থেকে।এদিকে একই আসনে বিএনপির দুই প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়াকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়ের মধ্যে দুজনের একজন সরে দাঁড়াতে পারেন—এমন আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
মধ্যনগরে কাঁচা মিয়া হ/ত্যা/র বিচার চেয়ে মানববন্ধন
বলেশ্বর নদের চরে কুমিরের আতঙ্ক:গাভী শিকারের চেষ্টা ও এলাকাবাসীর উদ্বেগ
মৌলভীবাজারে গৃহবধুকে গাছে বেধেঁ পি/টা/নো/র অ/ভি/যো/গে সংবাদ সম্মেলন
পাকা সড়ক পাওয়ায় আনন্দ,মান নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে এলজিইডি
সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গু/লি/বি/দ্ধ
স্কুল-শিক্ষকের ছেলে-ভাতিজাকে তুলে নিয়ে মা/র/ধর/,হাতে ই/য়া/বা দিয়ে ভিডিও ছড়ানোর অভিযোগ
ঠাকুরগাঁও-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ
বাগেরহাটের মোংলায় ক্লোন সিমে বিকাশ-নগদ প্রতারণা গ্রে/প্তা/র ৯
পীরগাছায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ
নাটোরে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নান্দাইলে মা/দ/কে/র বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
জামায়াতকে জড়িয়ে বিএনপির মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে-উপজেলা জামায়াত
রাজনগর উপজেলার বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ আহত ২৫
মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা