বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
রাজনীতি
আলমগীর হোসেন পাটোয়ারী
পীরগাছা (রংপুর) উপজেলা প্রতিনিধি।
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
রংপুরের পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি বেদখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়য়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষকদের বক্তব্য থেকে জানা যায়, আনুমানিক ৪০ থেকে ৫০ বছর আগে বিদ্যালয়সংলগ্ন উত্তর পাশে আব্দুর রহমান নামে এক ব্যক্তি বাড়ি নির্মাণ করেন। তবে বাড়িতে প্রবেশের জন্য কোনো রাস্তা না থাকায় সে সময় স্কুল কর্তৃপক্ষ আব্দুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সুপারিশে মানবিক দিক বিবেচনায় বিদ্যালয়ের আনুমানিক ৪ শতক জমি দিয়ে বাড়িতে যাতায়াতের জন্য মৌখিকভাবে ব্যবহারের অনুমতি দেয়।
এরপর থেকে আব্দুর রহমানের পরিবার বিদ্যালয়ের ওই জমি দিয়ে বাড়িতে যাতায়াত করে আসছিল। আব্দুর রহমানের মৃত্যুর পরও তার পরিবারের সদস্যরা ওই পথ ব্যবহার করে আসছেন। স্কুল কর্তৃপক্ষও এতদিন তাদের চলাচলে কোনো বাধা দেয়নি।
তবে প্রায় এক সপ্তাহ আগে আব্দুর রহমানের ছেলে রওশন আলম ওই চলাচলের রাস্তার প্রবেশমুখে আরসিসি ঢালাই দিয়ে স্থায়ী অবকাঠামো ও স্টিলের গেট নির্মাণ শুরু করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ সরদার তাকে নির্মাণকাজ বন্ধ করতে নিষেধ করলেও তিনি তাতে কর্ণপাত করেননি। উল্টো প্রধান শিক্ষককে হুমকি-ধামকি দিয়ে লাঞ্চিত করার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।
পরে প্রধান শিক্ষক বিদ্যালয়ের জমি বেদখল থেকে রক্ষায় বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।
এরপরও কোনো প্রতিকার না পাওয়ায় বুধবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসুচী চলাকালে অভিযুক্ত রওশন আলম এর বোন সেখানে উপস্থিত হয়ে কর্মসুচী বানচালের চেষ্টা করেন এবং শিক্ষার্থীদের নিকট থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। সে সময় উত্তেজনা সৃষ্টি হয়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের স্কুলের জমি বেদখল হয়ে যাচ্ছে, অথচ আমরা কোনো প্রতিকার পাচ্ছি না। উপায় না পেয়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের স্কুলের দখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।
তবে বিদ্যালয়ের অভিযোগ অস্বীকার করেছেন রওশন আলম। তিনি বলেন, আমরা ৬০-৭০ বছর ধরে এখানে বাড়ি করে এই জমি ভোগদখল করে আসছি। আমাদের কাগজপত্র রয়েছে।
প্রধান শিক্ষক আব্দুল হামিদ সরদার বলেন, এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। একজন প্রতিষ্ঠানপ্রধান হিসেবে প্রতিষ্ঠানের জমি বেদখল হওয়া থেকে রক্ষার চেষ্টা করছি।
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মুজাক্কিন বলেন, শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালনের আগে আমার কাছে আসতে পারতো। যাই হোক বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে শিগগিরই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
মধ্যনগরে আগুন,ল্যাপটপ-প্রজেক্টর সহ প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি
পীরগাছায় অ/বৈ/ধ তেল কারখানায় অভিযান
স্কুলের জমি বেদখলের অভিযোগ:প্রতিবাদে ক্লাস ছেড়ে রাজপথে শিক্ষার্থীরা
কবি নজরুল সরকারি কলেজের ইলেকট্রিশিয়ানকে বেধড়ক মা/র/ধ/রে/র অ/ভি/যো/গ
চৌদ্দগ্রাম থেকে নিখোঁজ দুই কিশোরী ৬ দিন পর কক্সবাজার থেকে উদ্ধার
ইশারায় ডেকে নিয়ে প্রতিবন্ধী নারীকে ধ/র্ষ/ণ, আ/সা/মি গ্রে/প্তা/র
গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে পালানো অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ঢাকায় আ/ট/ক
আমদানি নিষিদ্ধ ৩৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ তরুণী আ/ট/ক
ঠাকুরগাঁও-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ
পীরগাছায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ
নাটোরে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নান্দাইলে মা/দ/কে/র বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
জামায়াতকে জড়িয়ে বিএনপির মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে-উপজেলা জামায়াত
রাজনগর উপজেলার বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ আহত ২৫