বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
বিশ্ব
মোহাম্মদ, আরফিন
পীরগঞ্জ ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
ষড়ঋতুর দেশে হেমন্ত মানেই শীতের আগমনী বার্তা।আশ্বিন শেষে কার্তিক মাস শুরু, ঠিক তখনি গাছের ঝরা পাতা, শিশির ভেজা ঘাস কিংবা ঘন কুয়াশায় চাদরে ঢাকা প্রকৃতি। শীতের আগমন, শীতের আগমন সব মিলিয়ে শীতের পরশ একটু একটু করে লাগতে থাকে গায়ে। আর একসময় তা রূপ নেয় কনকনে ঠাণ্ডায়। তখন একটু উষ্ণতা ভরিয়ে তোলে মন। এই তো শীতকাল।
কুয়াশার ফাঁকগলে আড়মোড়া কাটিয়ে পূব আকাশে সূর্যের উঁকি। কিংবা সবুজ ঘাসের বুকে চিকচিক শিশির ফোঁটা এই তো শীত। ষড়ঋতুর দেশে হেমন্ত মানেই প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। পালা বদলের দোলায় গা ভাসায় গাছপালাও। উত্তরের বাতাসে পাতা ঝরার মুড়মুড় শব্দে মেতে উঠে সবাই। শহরের দালান কোঠায় শীতের উষ্ণতা একটু দেরিতে এলেও গ্রামীণ জনপদে আগেই পাওয়া যায় সরব উপস্থিতি। গরম কাপড়ের খোঁজে দোকানে দোকানে চলে আনাগোনা। বিত্তবানদের কাছে শীত উপভোগের হলেও খেটে খাওয়া মানুষের কাছে শীত বেশ অস্বস্তির।প্রকৃতিতে এখন ঋতুবদলের আয়োজন। শরৎ শেষে হেমন্ত নামছে। এরপর শীতকাল। কিন্তু এখনই প্রকৃতি যেন জানান দিচ্ছে, শীতের আগমনী বার্তা। উত্তরের জেলা ঠাকূরগাঁও শীত নামা শুরু হয়েছে। এরই মধ্যেই প্রকৃতিতে বইতে শুরু করেছে হিম শীতল বাতাস।সারদিনের তীব্র গরম শেষে গভীর রাত থেকে শুরু হচ্ছে হালকা হিমেল হাওয়া, সঙ্গে নামছে হালকা কুয়াশা। শীতকে ঘিরে সক্রিয় হচ্ছে গ্রাম অঞ্চলের পিঠাপুলির দোকানগুলো। গ্রামের হাট-বাজার গুলোতে জমেছে উঠেছে শীতের কাপড় বেচাকেনার ধুম।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হা/ম/লা
নান্দাইলে বাড়িঘরে হা/ম/লা ও মালামাল লু'টের প্রতিবাদে মানববন্ধন
টানা ছুটিতে পর্যটকে মুখর বান্দরবান,নীলাচলে উপচে পড়া ভিড়
নিঃসন্তান বৃদ্ধা হ/ত্যা,২৪ ঘন্টায় রহস্য উদঘাটন,ভাই-ভাবীসহ গ্রে/প্তা/র ৫
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপির সদস্য শ্যামলীকে অব্যাহতি
সুনামগঞ্জের ৪৪৪ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
উত্তরে জেলা ঠাকুরগাঁওয়ে শীতের আগাম বার্তা
রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন
বর্তমান আয় কি মানুষের সংসার চালানোর জন্য যথেষ্ট!কি বলছে পরিসংখ্যান?
উত্তাল বঙ্গোপসাগর,সুন্দরবন ও উপকূলে আশ্রয় নিয়েছে শত শত ফিশিং ট্রলার
পীরগাছায় মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ,পরিবারের আকুতি
যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে,ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ
দক্ষিণ কোরিয়ায় শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে,মর্যাদার দাবিতে রাজপথে নেমেছেন শ্রমিকেরা
রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে
দক্ষিণ কোরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত