logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

রাজধানী

সোনাই নদী শুল্ক স্টেশন নিয়ে চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমারেখা দিয়ে প্রবাহিত সোনাই নদীপথে ছাতক-আসাম রুট চালু ও শুল্ক স্টেশন স্থাপনের বিষয়ে মতবিনিময় সভায় দেওয়া বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ সুফি আলম সোহেল।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ইসলামপুর ইউনিয়ন কমপ্লেক্স ভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান বলেন, গত ১৭ সেপ্টেম্বর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের সম্মেলন কক্ষে সোনাই নদী শুল্ক স্টেশন চালু সংক্রান্ত মতবিনিময় সভায় কমিশনারের আমন্ত্রণে তিনি অংশ নেন। সভায় বিভিন্ন সরকারি দপ্তর, ব্যবসায়ী সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে ছাতক-দোয়ারাবাজারের ব্যবসায়ী ও সীমান্ত এলাকার মানুষের ভবিষ্যৎ অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় তিনি বক্তব্য দেন। বিশেষ করে চেলা নদী ও ইছামতী নদীর বিদ্যমান এলসি রুট যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি তুলে ধরেন।

চেয়ারম্যানের অভিযোগ, সভা শেষে সোনাই নদী শুল্ক স্টেশন চালুর আবেদনকারী গ্রুপের কয়েকজন সদস্য তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ও আক্রমণাত্মক ভাষায় লেখালেখি করেন। এমনকি এআই ব্যবহার করে তার ছবি বিকৃত করেও প্রচার করা হয়েছে বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে সোনাই নদীতে নতুন শুল্ক স্টেশন স্থাপনের বিরোধিতার কারণ তুলে ধরে চেয়ারম্যান বলেন, চেলা ও ইছামতী নদীর শুল্ক স্টেশন এবং ভোলাগঞ্জ স্থলবন্দরের কাছাকাছি সোনাই নদীর অবস্থান। ফলে অল্প দূরত্বের মধ্যে একাধিক শুল্ক স্টেশন থাকায় নতুন করে আরেকটি শুল্ক স্টেশন স্থাপনের প্রয়োজনীয়তা তিনি দেখছেন না। এ ছাড়া সোনাই নদী দিয়ে চোরাচালান বৃদ্ধি, বিএডিসির রাবার ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়া, স্থানীয় ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রভাব, ব্যবসায়ীদের মধ্যে বিভাজন ও সীমান্ত এলাকার পরিবেশগত ঝুঁকির আশঙ্কার কথাও তিনি তুলে ধরেন। তিনি আরও বলেন, সোনাই নদীতে নতুন রুট চালুর পরিবর্তে ইছামতী নদীর পাশে আবেদন করা কার্পাস রোড চালু করা হলে কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটতে পারে। চেয়ারম্যান তার বক্তব্য বিকৃত করে অপপ্রচার না চালিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে মতামত তুলে ধরার আহ্বান জানান।সংবাদ সম্মেলনে ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাসান, ছাতক লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার গ্রুপের জেনারেল সেক্রেটারী অরুন দাশ, ইসলামপুর ইউপি প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, ইউপি সদস্য ইসলাম উদ্দিন, বাহার উদ্দিন ও ছালিক মিয়াসহ ছাতক ও দোয়ারাবাজারের প্রিন্ট ও ইলেক্টিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনাই নদী শুল্ক স্টেশন নিয়ে চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির প্রতিবাদে সংবাদ সম্মেলন
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

সেপ্টেম্বর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

ডেঙ্গু প্রতিরোধে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর জন-সচেতনতামূলক লিফলেট বিতরণ

২

জেএমজে অ্যাপের মাধ্যমে আয় দেখিয়ে প্রায় ৩ কোটি টাকা নিয়ে উধাও

৩

মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান,উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

৪

শেরপুর পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান অনুষ্ঠিত!

৫

চৌদ্দগ্রামে মাদকবিরোধী সচেতনতায় ৭৭০টি চিঠি বিতরণ

৬

‎দীর্ঘ ১৯ বছর পর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি,ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ

৭

সোনাই নদী শুল্ক স্টেশন নিয়ে চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

৮

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ:বৈদেশিক বাণিজ্যে বিকল্প দিগন্তের হাতছানি

স/ন্ত্রা/সীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

স/ন্ত্রা/সীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

নবীনগরে শেখ হাসিনার ফাঁ/সি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

নবীনগরে শেখ হাসিনার ফাঁ/সি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

লং মার্চের পথসভায় ড.শফিকুর রহমান-নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি

লং মার্চের পথসভায় ড.শফিকুর রহমান-নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি

মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয়

মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয়

‎জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী

‎জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ

জামায়াত রাজনৈতি লাভের জন্য বার বার জনগণের সাথে মুনাফিকি করছে

জামায়াত রাজনৈতি লাভের জন্য বার বার জনগণের সাথে মুনাফিকি করছে

শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয়

শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয়