বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
মোঃ ওসমান গনি
শেরপুর- জেলা- প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শেরপুরে পাখি শিকার বন্ধে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন এর উদ্যোগে সদর ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) শেরপুরের সদর উপজেলা ও নকলা উপজেলার ভোর থেকে প্রায় ছয় ঘন্টা এ অভিযান পরিচালিত হয়। এ সময় পাখি শিকারীর ৮টি হালা (শিকারের সরঞ্জাম) ও ১২টি বক উদ্ধার করা হয়। পরে বকগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়। এ ছাড়াও পাখির সুরক্ষায় সচেতনতা বাড়াতে এলাকাবাসীর মধ্যে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়েছে।
নকলার গনপদ্দী ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে পাখি শিকারী মো. আব্দুর রাজ্জাককে (৪৫) তিনটি বক ও বক শিকারের সরঞ্জামসহ আটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও পঞ্চাশ টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০২৬ আইনে এ সাজা প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি।
অভিযান পরিচালনার সময় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন্ এর নির্বাহী পরিচালক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনিসহ স্বেচ্ছাসেবী এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার জানান, পাখি শিকারী মো. আব্দুর রাজ্জাককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পাখি শিকার বন্ধে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে তিনি জানান।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
ডেঙ্গু প্রতিরোধে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর জন-সচেতনতামূলক লিফলেট বিতরণ
জেএমজে অ্যাপের মাধ্যমে আয় দেখিয়ে প্রায় ৩ কোটি টাকা নিয়ে উধাও
মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান,উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত জারি
শেরপুর পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান অনুষ্ঠিত!
চৌদ্দগ্রামে মাদকবিরোধী সচেতনতায় ৭৭০টি চিঠি বিতরণ
দীর্ঘ ১৯ বছর পর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি,ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ
সোনাই নদী শুল্ক স্টেশন নিয়ে চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ:বৈদেশিক বাণিজ্যে বিকল্প দিগন্তের হাতছানি
ডেঙ্গু প্রতিরোধে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর জন-সচেতনতামূলক লিফলেট বিতরণ
চৌদ্দগ্রামে মাদকবিরোধী সচেতনতায় ৭৭০টি চিঠি বিতরণ
মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ:বৈদেশিক বাণিজ্যে বিকল্প দিগন্তের হাতছানি
গোবিন্দগঞ্জের পশুর হাট নিয়ে ইজারাদারের পক্ষে সংবাদ সম্মেলন
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সংরক্ষিত নারী আসনের এমপি ডা.প্রিয়াঙ্কা
সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান
ধনবাড়ীতে নিজেরা করি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে মতবিনিময়