logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জাতীয়

জেএমজে অ্যাপের মাধ্যমে আয় দেখিয়ে প্রায় ৩ কোটি টাকা নিয়ে উধাও

রফিকুল ইসলাম

রফিকুল ইসলাম

নান্দাইল উপজেলা প্রতিনিধি

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ‘জেএমজে কমপ্রিহেনসিভ ম্যানেজমেন্ট সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠানের জেএমজে অ্যাপের মাধ্যমে আয় দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা নিয়ে একটি চক্র উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে তিন শতাধিক গ্রাহক তাদের বিনিয়োগের টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১ নভেম্বর থেকে নান্দাইল পৌরসভার সিনেমা হল-সংলগ্ন চণ্ডীপাশা মহল্লায় চণ্ডীপাশা ইউনিয়নের কুরাটি গ্রামের ইছমত জাহান তাপসী নামে এক নারীকে সামনে রেখে জেএমজে অ্যাপের প্রচার শুরু করা হয়। এলাকার যুবক-যুবতীসহ স্মার্টফোন ব্যবহারকারীদের ওই অ্যাপে বিনিয়োগে উৎসাহিত করা হয়।গ্রাহকদের বলা হয়, অ্যাপটিতে ৩ হাজার টাকা বিনিয়োগ করলে প্রতি সপ্তাহে ১৫৪ টাকা লাভসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। একইভাবে ২৫ হাজার টাকা বিনিয়োগে প্রতি সপ্তাহে ৪৮০ টাকা এবং ১৪ লাখ টাকা বিনিয়োগে ৫৮ হাজার টাকা পর্যন্ত সুবিধা দেওয়ার কথা বলা হয়। তবে এসব অর্থ অ্যাপের মাধ্যমে উত্তোলন করতে হতো।

প্রথম দিকে গ্রাহকদের টাকা উত্তোলনের সুযোগ দিয়ে চক্রটি এলাকায় আস্থা তৈরি করে। পরে প্রায় দেড় মাস আগে চণ্ডীপাশা মহল্লায় শিক্ষক বাদল দত্তের মার্কেটে একটি ঘর ভাড়া নিয়ে ‘জেএমজে কমপ্রিহেনসিভ ম্যানেজমেন্ট সেন্টার’ নামে অফিস স্থাপন করা হয়। সেখানে নিয়মিত সাপ্তাহিক সভা ও গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করা হতো। এতে সাধারণ মানুষের মধ্যে প্রতিষ্ঠানের প্রতি আস্থা আরও বেড়ে যায় এবং দ্রুত গ্রাহকসংখ্যা বাড়তে থাকে।

গ্রাহকদের অভিযোগ, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) থেকে অ্যাপের মূল সার্ভারে সমস্যা হয়েছে—এমন কথা বলে চক্রটি গ্রাহকদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কয়েকজন গ্রাহক বিষয়টি জানতে অফিসে গিয়ে সেটি বন্ধ দেখতে পান। পরে অফিস খোলা হলেও ভেতরে কোনো আসবাবপত্র বা মালামাল পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, অফিসের সব মালামাল নিয়ে সংশ্লিষ্টরা সেখান থেকে চলে গেছেন।

এ ঘটনায় গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। গ্রাহক জুবায়ের হোসেন, মনির মিয়া ও সুরাইয়া ইয়ামিনসহ কয়েকজন জানান, জেএমজে প্রতিষ্ঠানের সদস্য হতে কোনো জাতীয় পরিচয়পত্র বা ছবির প্রয়োজন হতো না। শুধু স্মার্টফোন ও নগদ টাকা দিলেই সদস্য হওয়া যেত। তারা প্রত্যেকে মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করেছেন। এখন অফিস বন্ধ এবং অ্যাপটিও কার্যত অচল থাকায় তারা তাদের বিনিয়োগের টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।অভিযোগের বিষয়ে ইছমত জাহান তাপসীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যবহৃত ০১৩১১-২৮৭৩৪৫ নম্বরটি বন্ধ পাওয়া যায়।নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএমজে অ্যাপের মাধ্যমে আয় দেখিয়ে প্রায় ৩ কোটি টাকা নিয়ে উধাও
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

সেপ্টেম্বর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

ডেঙ্গু প্রতিরোধে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর জন-সচেতনতামূলক লিফলেট বিতরণ

২

জেএমজে অ্যাপের মাধ্যমে আয় দেখিয়ে প্রায় ৩ কোটি টাকা নিয়ে উধাও

৩

মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান,উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

৪

শেরপুর পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান অনুষ্ঠিত!

৫

চৌদ্দগ্রামে মাদকবিরোধী সচেতনতায় ৭৭০টি চিঠি বিতরণ

৬

‎দীর্ঘ ১৯ বছর পর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি,ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ

৭

সোনাই নদী শুল্ক স্টেশন নিয়ে চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

৮

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ:বৈদেশিক বাণিজ্যে বিকল্প দিগন্তের হাতছানি

চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আ/ট/ক

চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আ/ট/ক

চাঁদের হাটে নিষি'দ্ধ পলিথিন বিরো'ধী অভিযান,৩৫ কেজি পলিথিন জ/ব্দ

চাঁদের হাটে নিষি'দ্ধ পলিথিন বিরো'ধী অভিযান,৩৫ কেজি পলিথিন জ/ব্দ

মধুপুরে ভাইদের বিরুদ্ধে বোনের বসতঘর পুড়িয়ে দেয়ার অ/ভি/যো/গ

মধুপুরে ভাইদের বিরুদ্ধে বোনের বসতঘর পুড়িয়ে দেয়ার অ/ভি/যো/গ

পীরগঞ্জে ই/য়া/বা-ট্যাপেন্টাডলসহ গ্রে/প্তা/র

পীরগঞ্জে ই/য়া/বা-ট্যাপেন্টাডলসহ গ্রে/প্তা/র

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কু/পি/য়ে হ/ত্যা

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কু/পি/য়ে হ/ত্যা

ইউপি চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ

ইউপি চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ

মৃ/ত দাদাদের জীবিত দেখিয়ে ভুয়া দলিল ও নামজারির অ'ভি'যো'গ

মৃ/ত দাদাদের জীবিত দেখিয়ে ভুয়া দলিল ও নামজারির অ'ভি'যো'গ

মধ্যনগরে ২০০ পিস ই/য়া/বা সহ যুবক গ্রে/প্তা/র

মধ্যনগরে ২০০ পিস ই/য়া/বা সহ যুবক গ্রে/প্তা/র