বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
মতামত
হাসিনুজ্জামান মিন্টু
রানীশংকৈল- ঠাকুরগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের খাবার খাওয়ার পর ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পলাশবাড়ী এলাকার মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনের পেটে ব্যথা, বমি ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়দের সহায়তায় তাদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে ২০ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. সজীব মিয়া শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।বিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিয়মিত মিড ডে মিলের খাবার হিসেবে শিক্ষার্থীদের ভাতসহ অন্যান্য খাবারের সঙ্গে ডিম দেওয়া হয়। খাবার গ্রহণের পর কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি দ্রুত বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে।এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। একই সঙ্গে স্কুলের খাবারের মান ও সরবরাহ ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার অভিযোগ ওঠে। তাদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। সেই ঘটনার পর এবার আবারও একই উপজেলার একটি বিদ্যালয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তবে মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খাবারে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল ইসলাম জানান, আগের ঘটনার পর বৃহস্পতিবার তিনি সংশ্লিষ্ট বিদ্যালয় পরিদর্শন করে অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন এবং স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।তিনি বলেন, আগের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। খাবারের নমুনাও পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।নতুন করে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে জেলা প্রশাসক বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রয়োজন হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসাধীন শিক্ষার্থীদের দ্রুত সুস্থতার জন্য তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি সালমান ওমর রুবেল
মোটরসাইকেল দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি: চালকদের ১২ নির্দেশনা পুলিশের
মধ্যনগরে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বি/ক্ষো/ভ মিছিল
শরণখোলায় মাছের পোনা অবমুক্তকরন
বালিয়াডাঙ্গীতে ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী
মুন্সীরহাটকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই-তৌহিদুল ইসলাম সাজু
অ/স্ত্র বানান,মা/র্ডা/র হলে আমি দেখব বলা সেই চেয়ারম্যানকে শোকজ
অকেজো গাড়ির জ্বালানি বিল: বড়লেখার যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম
বাগেরহাটের রামপালে জমি নিয়ে র/ক্ত/ক্ষ/য়ী সং'ঘর্ঘে প্রাণ গেল যুবকের
নিজেকে রক্ষা করতে পারলেন না,হাত-পা ভাঙ্গা সহ পুড়িয়ে দিল মোটরসাইকেল!
সালাম পিন্টুর হস্তক্ষেপে টাঙ্গাইল মেডিকেলের ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার
তারাগঞ্জে মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি চ্যানেল এস-এর নাজিম
কালিয়াকৈরে ট্রাকের পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু
রোগীর মৃ/ত্যু, ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে
বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের সভাপতি শাহিনুর,সম্পাদক নাহিদুর