logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জাতীয়

পদ্মা সেতু উত্তর থানায় অটোভ্যানের ৯৫ ব্যাটারি লুট,উদ্ধার- গ্রে/প্তা/র ৩

রুবেল ইসলাম তাহমিদ

রুবেল ইসলাম তাহমিদ

সিনিয়র করেসপন্ডেন্ট | সময় বাংলার |

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার দক্ষিণ মেদেনীমণ্ডল মাওয়া পুরাতন ঘাট এলাকার একটি অটোরিকশার গ্যারেজ থেকে লুট হওয়া ৯৫টি পুরোনো ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পটুয়াখালীর বাউফল উপজেলার ওলিপুরা এলাকার মো. মাসুদ (৩৩), সিরাজদিখানের দিপুপুরা এলাকার আছলাম শেখ (৩৮) এবং টংগিবাড়ীর পূর্ব আউটশাহী এলাকার মো. সজিব ফকির (২৯)।

পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টার দিকে মুখোশধারী ৩-৪ জন ব্যক্তি মাওয়া পুরাতন ঘাটের ‘সুরেশ্বর ফারুক’ নামের অটো রিকশার গ্যারেজের শিকল ও তালা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় গ্যারেজের পাহারাদার মাসুমকে রশি দিয়ে হাত-পা বেঁধে এবং গামছা দিয়ে মুখ আটকিয়ে মারধর ও অস্ত্রের ভয় দেখানো হয়।

পরে দুর্বৃত্তরা গ্যারেজে থাকা ২২টি অটোগাড়ি থেকে ৯৫টি পুরোনো ব্যাটারি ও ২২টি চার্জার নিয়ে একটি পিকআপে করে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর পদ্মা সেতু উত্তর থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় মামলা করা হয়। মামলার তদন্তে তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার যাত্রাবাড়ীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বাদীর শনাক্ত করা ৯৫টি পুরোনো ব্যাটারি উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে মাসুদ দাবি করেন, তিনি সিরাজদিখানের মালখানগর চৌরাস্তার আছলাম সাইকেল স্টোরের মালিক আছলাম শেখের কাছ থেকে ৬ লাখ ৭৪ হাজার টাকায় ব্যাটারিগুলো কিনেছেন। পরে রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে আছলাম শেখকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আছলাম জানান, টংগিবাড়ীর সজিব ফকির ও তার এক সহযোগী ব্যাটারিগুলো বিক্রির জন্য তার কাছে নিয়ে আসেন। পরে আছলাম সাইকেল স্টোরের ক্যাশ মেমো ব্যবহার করে ব্যাটারিগুলো মাসুদের কাছে বিক্রি করা হয়।এরপর একই রাতে টংগিবাড়ীর দক্ষিণ বেতকা নতুন বাজার এলাকা থেকে সজিব ফকিরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আছলাম শেখের বিরুদ্ধে সিরাজদিখান ও শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে।উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে ৯৫টি অটোগাড়ির পুরোনো ব্যাটারি।

পদ্মা সেতু উত্তর থানায় অটোভ্যানের ৯৫ ব্যাটারি লুট,উদ্ধার- গ্রে/প্তা/র ৩
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

সেপ্টেম্বর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

পীরগাছায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

২

নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩

নাটোরে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

৪

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হলো ২য় বার্ষিক ইসলামিক কনফারেন্স

৫

রাণীনগরে মোবাইলে গালিগালাজ,দোকানে হা/ম/লা,ভা'ঙচুর ও লুটপাট

৬

মুক্তিযোদ্ধার জানাজায় গিয়ে মোটরসাইকেল চুরি, ২৪ ঘণ্টায় উদ্ধার

৭

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অ/ভি/যো/গ,এলাকাবাসীর মানববন্ধন

৮

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

রাণীনগরে মোবাইলে গালিগালাজ,দোকানে হা/ম/লা,ভা'ঙচুর ও লুটপাট

রাণীনগরে মোবাইলে গালিগালাজ,দোকানে হা/ম/লা,ভা'ঙচুর ও লুটপাট

মুক্তিযোদ্ধার জানাজায় গিয়ে মোটরসাইকেল চুরি, ২৪ ঘণ্টায় উদ্ধার

মুক্তিযোদ্ধার জানাজায় গিয়ে মোটরসাইকেল চুরি, ২৪ ঘণ্টায় উদ্ধার

‎বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভা/ঙ/চু/র, পুকুর থেকে মূর্তি উদ্ধার-যুবক গ্রে/প্তা/র

‎বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভা/ঙ/চু/র, পুকুর থেকে মূর্তি উদ্ধার-যুবক গ্রে/প্তা/র

শেরপুরে ঝিনাইগাতী গরু আটককে কেন্দ্র করে উত্তেজনা হয়

শেরপুরে ঝিনাইগাতী গরু আটককে কেন্দ্র করে উত্তেজনা হয়

মোটরসাইকেল দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি: চালকদের ১২ নির্দেশনা পুলিশের

মোটরসাইকেল দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি: চালকদের ১২ নির্দেশনা পুলিশের

অ/স্ত্র বানান,মা/র্ডা/র হলে আমি দেখব বলা সেই চেয়ারম্যানকে শোকজ

অ/স্ত্র বানান,মা/র্ডা/র হলে আমি দেখব বলা সেই চেয়ারম্যানকে শোকজ

অকেজো গাড়ির জ্বালানি বিল: বড়লেখার যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম

অকেজো গাড়ির জ্বালানি বিল: বড়লেখার যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম

ছাতকে সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিক হেনস্তার অ/ভি/যো/গ

ছাতকে সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিক হেনস্তার অ/ভি/যো/গ