বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
মতামত
মোঃ কামরুল ইসলাম
রাংগামাটি প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
রাঙামাটির সাজেক পর্যটন এলাকার চাইল্যাতলী এলাকায় আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু) সমর্থিত সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষে ৭ বছরের শিশু সঞ্জিতা ত্রিপুরা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ দাবি করেন, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে মাচালং এলাকার ৭ বছরের শিশু সঞ্জিতা ত্রিপুরা গুলিবিদ্ধ হয়। শিশুটিকে গুলি লাগার ঘটনাকে তারা অত্যন্ত উদ্বেগজনক ও অমানবিক বলে উল্লেখ করেন।পিসিসিপি নেতৃবৃন্দ বলেন, পাহাড়ের সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তার কথা বলা হলেও সশস্ত্র সংঘাতের কারণে সাধারণ পাহাড়ি-বাঙালি মানুষ এবং শিশুরা নিরাপত্তাহীনতার মধ্যে পড়ছে। এ ধরনের সহিংসতার কারণে স্থানীয় জনজীবনের পাশাপাশি সাজেকের গুরুত্বপূর্ণ পর্যটন খাতও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা উল্লেখ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, সংঘর্ষের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে গুলিবিদ্ধ শিশু সঞ্জিতা ত্রিপুরার সুচিকিৎসা নিশ্চিত করা এবং তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।পাশাপাশি পার্বত্য অঞ্চলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ও ধারাবাহিক অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছে পিসিসিপি।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
মধ্যনগরে কাঁচা মিয়া হ/ত্যা/র বিচার চেয়ে মানববন্ধন
বলেশ্বর নদের চরে কুমিরের আতঙ্ক:গাভী শিকারের চেষ্টা ও এলাকাবাসীর উদ্বেগ
মৌলভীবাজারে গৃহবধুকে গাছে বেধেঁ পি/টা/নো/র অ/ভি/যো/গে সংবাদ সম্মেলন
পাকা সড়ক পাওয়ায় আনন্দ,মান নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে এলজিইডি
সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গু/লি/বি/দ্ধ
স্কুল-শিক্ষকের ছেলে-ভাতিজাকে তুলে নিয়ে মা/র/ধর/,হাতে ই/য়া/বা দিয়ে ভিডিও ছড়ানোর অভিযোগ
ঠাকুরগাঁও-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ
বাগেরহাটের মোংলায় ক্লোন সিমে বিকাশ-নগদ প্রতারণা গ্রে/প্তা/র ৯
বালিয়াডাঙ্গীতে ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী
বাগেরহাটের রামপালে জমি নিয়ে র/ক্ত/ক্ষ/য়ী সং'ঘর্ঘে প্রাণ গেল যুবকের
নিজেকে রক্ষা করতে পারলেন না,হাত-পা ভাঙ্গা সহ পুড়িয়ে দিল মোটরসাইকেল!
সালাম পিন্টুর হস্তক্ষেপে টাঙ্গাইল মেডিকেলের ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার
তারাগঞ্জে মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি চ্যানেল এস-এর নাজিম
কালিয়াকৈরে ট্রাকের পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু
রোগীর মৃ/ত্যু, ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে
বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন