বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
মতামত
কামাল হোসেন নয়ন
কুমিল্লা চৌদ্দগ্রাম
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
কুমিল্লা চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে কক্সবাজার থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পরিবারের ওপর অভিমান করে তারা বাড়ি থেকে চলে গিয়েছিল বলে পুলিশ জানিয়েছে।উদ্ধার হওয়া দুই কিশোরী হলো- চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মহিন উদ্দিনের মেয়ে মাহিমা ইসলাম মাহি (১২) ও যুগিরকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে তানিসা আক্তার (১৪)।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) লুৎফর রহমান বলেন, গত ২৪ সেপ্টেম্বর সকালে কাশিনগর এলাকার আল-আমিন মহিলা মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় মাহিমা ও তানিসা। কিন্তু তারা মাদ্রাসায় বা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।ঘটনাটি জানার পর কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় অনুসন্ধানে নামে পুলিশ। চৌদ্দগ্রাম মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তাদের অবস্থান কক্সবাজারে শনাক্ত করতে সক্ষম হয়।পরবর্তীতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কক্সবাজার ডিবি পুলিশের সহযোগিতায় সমুদ্রসৈকত সংলগ্ন গ্রীণ প্যারাডাইজ হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে তাদের উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিবারের ওপর অভিমান করে বাড়ি ছেড়েছিল বলে তারা স্বীকার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার করা কিশোরীদের নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
নভেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
মানবিক আবেদন,একটি জীবন বাঁচাতে এগিয়ে আসুন!
শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার তাগিদ জেলা প্রশাসকের
রাঙ্গামাটির ডিসিকে নানিয়ারচরে উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা
রাণীশংকৈলে পুকুর দখলের অভিযোগ তবারক আলী এর বিরুদ্ধে
পীরগাছায় ধান ক্ষেতে পোকার তাণ্ডব,পাশে নেই কৃষি অফিস
দীর্ঘ ৯ বছরের যাত্রার ইতি:শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’
জামালপুরে নতুন উদ্যমে উদ্বোধন হলো সুমি ফ্যাশন হাউজ
ব্যাংক চেক নগদ টাকা ও গাড়ি অপহরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন
অর্থনীতির নতুন দিগন্তঃবাস্তবায়নে কতদূর বাংলাদেশ?
সম্রাট ফিলিং স্টেশনের মালিকানা দাবি শেখ আহমদ আফজালের
আদালতের স্থগিতাদেশের মধ্যেই চলছে সরকারী জলমহালে মাছ আহরণ
প্রথম স্ত্রীর বোনকে বিয়ে,সমালোচনার মুখে তালাকের ঘোষণা মাসুদের
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাক শ্রমিকদের অবরোধ,যানচলাচল বন্ধ
কবিতা,প্রেম ও জীবনের দর্শন
সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ,সমাধান কোথায়?
কোরিয়া-বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের ব্যবসায়িক সেমিনার