বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
স্টাফ করেসপন্ডেন্ট,
সময় বাংলার |
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শাকিল হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। একদিন আগে একই কমিটির আরেক সহসভাপতি মো. নাঈমুজ্জামান নাঈমকে গ্রেপ্তারের পর এবার শাকিলকে গ্রেপ্তার করা হলো।বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাকিল হোসেন আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রামের আনোয়ার মোল্যার ছেলে।
পুলিশ সুত্র জানা গেছে, শাকিলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় নকুলহাটি বাজার এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, শাকিলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট মামলাগুলোতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হবে।এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের আরেক সহসভাপতি মো. নাঈমুজ্জামান নাঈমকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ জানায়, নাঈমের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ঢাকায় অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে ফেরার খবর পেয়ে পুলিশ মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার নাঈম উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের মৃত পলাশ মাতুব্বরের ছেলে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
নাটোরে বারনই নদে বড়শিতে ১৪ কেজি ওজনের চিতল মাছ
নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি শামিম ই/য়া/বা সহ গ্রে/প্তা/র
কুড়িগ্রাম উন্নয়নে রাজনৈতিক হিসাব নয়,অগ্রাধিকার দারিদ্র্য বিমোচন:দুলু
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
সালথায় ছাত্রলীগ নেতা শাকিল গ্রে/প্তা/র
মধ্যনগরে আগুন,ল্যাপটপ-প্রজেক্টর সহ প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি
পীরগাছায় অ/বৈ/ধ তেল কারখানায় অভিযান
স্কুলের জমি বেদখলের অভিযোগ:প্রতিবাদে ক্লাস ছেড়ে রাজপথে শিক্ষার্থীরা
নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি শামিম ই/য়া/বা সহ গ্রে/প্তা/র
পীরগাছায় অ/বৈ/ধ তেল কারখানায় অভিযান
কবি নজরুল সরকারি কলেজের ইলেকট্রিশিয়ানকে বেধড়ক মা/র/ধ/রে/র অ/ভি/যো/গ
ইশারায় ডেকে নিয়ে প্রতিবন্ধী নারীকে ধ/র্ষ/ণ, আ/সা/মি গ্রে/প্তা/র
গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে পালানো অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ঢাকায় আ/ট/ক
আমদানি নিষিদ্ধ ৩৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ তরুণী আ/ট/ক
মধ্যনগরে কাঁচা মিয়া হ/ত্যা/র বিচার চেয়ে মানববন্ধন
মৌলভীবাজারে গৃহবধুকে গাছে বেধেঁ পি/টা/নো/র অ/ভি/যো/গে সংবাদ সম্মেলন