বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
রাজধানী
নাজমুল হাসান
সিনিয়র করেসপন্ডেন্ট | কুরিগ্রাম
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
নির্বাচনে কোনো আসন না পেলেও কুড়িগ্রামকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হবে না বলে জানিয়েছেন দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, দেশের পিছিয়ে থাকা এই জেলার মানুষের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।কুড়িগ্রামের দারিদ্র্য পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, এ জেলার বিপুলসংখ্যক মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। শুধু অবকাঠামো নির্মাণ করে এ অবস্থার পরিবর্তন সম্ভব নয়। মানুষের আয় ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিক সক্ষমতা তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য।তিনি বলেন, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে মানুষের আয় বাড়বে এবং জীবনযাত্রার মানের উন্নতি ঘটবে।
দেশের প্রশাসনিক কাঠামোর বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, ‘বিগত ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগকে পঙ্গু করে ফেলা হয়েছিল।’ দীর্ঘদিন প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কাজ করতে না পারায় আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি প্রশাসনের বিভিন্ন স্তরে অনিয়ম, দুর্নীতি ও অসামঞ্জস্য তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।মন্ত্রী বলেন, দীর্ঘদিনের এসব সমস্যা একদিনে দূর করা সম্ভব নয়। তবে প্রশাসনকে শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, আধুনিক অবকাঠামো কর্মকর্তা-কর্মচারীদের কাজের পরিবেশ উন্নত করবে। একই সঙ্গে উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের সরকারি সেবা পাওয়ার পথ আরও সহজ হবে।উদ্বোধন শেষে মন্ত্রী নতুন ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
নাটোরে বারনই নদে বড়শিতে ১৪ কেজি ওজনের চিতল মাছ
নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি শামিম ই/য়া/বা সহ গ্রে/প্তা/র
কুড়িগ্রাম উন্নয়নে রাজনৈতিক হিসাব নয়,অগ্রাধিকার দারিদ্র্য বিমোচন:দুলু
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
সালথায় ছাত্রলীগ নেতা শাকিল গ্রে/প্তা/র
মধ্যনগরে আগুন,ল্যাপটপ-প্রজেক্টর সহ প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি
পীরগাছায় অ/বৈ/ধ তেল কারখানায় অভিযান
স্কুলের জমি বেদখলের অভিযোগ:প্রতিবাদে ক্লাস ছেড়ে রাজপথে শিক্ষার্থীরা
রূপগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির মিছিল
ছাতকে নবীনবরণ নিয়ে ছাত্রদল-ছাত্রশিবিরের সং/ঘ/র্ষ
মধ্যনগরে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বি/ক্ষো/ভ মিছিল
সোনাই নদী শুল্ক স্টেশন নিয়ে চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির প্রতিবাদে সংবাদ সম্মেলন
স/ন্ত্রা/সীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
নবীনগরে শেখ হাসিনার ফাঁ/সি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
লং মার্চের পথসভায় ড.শফিকুর রহমান-নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি
মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয়