বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
রাজেকুল ইসলাম
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকানো হয়েছে। বর্তমানে সাতজনই সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ও সকালে নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙা এবং জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় পৃথকভাবে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে সাপাহারের সোনাডাঙা বিওপি সীমান্ত দিয়ে ভারতের আটিলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা চারজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। খবর পেয়ে সোনাডাঙা বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশইনের চেষ্টা ঠেকিয়ে দেয়। পরে ওই চারজনকে ভারতীয় শূন্যরেখার অভ্যন্তরে শনাক্ত করা হয়। তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।অন্যদিকে জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত দিয়েও আরও তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। বিজিবির বাধার মুখে তারাও বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। দুই সীমান্ত মিলিয়ে সাতজন বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছেন।
এ ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহায়তায় নজরদারি জোরদার করা হয়েছে।পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব বলেন, সকালে বিএসএফ সোনাডাঙা সীমান্ত দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকায়। পরে তাদের ভারতীয় শূন্যরেখার অভ্যন্তরে শনাক্ত করা হয়। চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।তিনি বলেন, জয়পুরহাটের কড়িয়া সীমান্ত দিয়েও তিনজনকে পুশইনের চেষ্টা করা হয়েছে। বর্তমানে সাতজন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের পুশ ব্যাক করানোর বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে। সীমান্তে বিজিবির কড়া নজরদারি ও সতর্ক অবস্থান রয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
মেয়াদোত্তীর্ণ পণ্য ও অনিয়ম:এবিসি ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা
১০ হাজার ডেঙ্গু সচেতনতা লিফলেট বিতরণ করেছি সচিব আলতাফ হোসেন
প্রসূতি মায়ের জীবন রক্ষায় উপজেলা প্রশিক্ষক রুহুল আমিন এর রক্তদান
দোয়ারাবাজারে ৩০ বোতল বিদেশি ম/দ ও সিএনজিসহ যুবক গ্রে/প্তা/র
মানবাধিকার সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে সাংবাদিক আব্দুল আউয়াল মিছবাহ
সাংবাদিকতার মর্যাদা রক্ষায় ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরি
মুন্সিগঞ্জে চাঁ/দাবা/জির অভিযোগে সহযোগীসহ যুবদল নেতা গ্রে/প্তা/র
নওগাঁয় দিনদুপুরে রড দিয়ে পি/টি/য়ে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিন/তাই
মেয়াদোত্তীর্ণ পণ্য ও অনিয়ম:এবিসি ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা
দোয়ারাবাজারে ৩০ বোতল বিদেশি ম/দ ও সিএনজিসহ যুবক গ্রে/প্তা/র
মুন্সিগঞ্জে চাঁ/দাবা/জির অভিযোগে সহযোগীসহ যুবদল নেতা গ্রে/প্তা/র
নওগাঁয় দিনদুপুরে রড দিয়ে পি/টি/য়ে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিন/তাই
মৌলভীবাজারে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার,গ্রে/ফ/তা/র ৩
ড্রিল মেশিন দিয়ে নারী হ/ত্যা,নওগাঁয় আসামির যাবজ্জীবন
হাসপাতালের মালিকের বিরুদ্ধে কোটি টাকার জালিয়াতির অভিযোগ
ফ্যা/সি/স্ট আওয়ামী সরকার প্রায় ৩০ লাখ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে:এড. আব্দুস সালাম আজাদ