বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
স্টাফ করেসপন্ডেন্ট,
সময় বাংলার |
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত রক্তক্ষরণে সংকটাপন্ন এক প্রসূতি মায়ের জীবন বাঁচাতে নিজের রক্ত দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আনসার ও ভিডিপির উপজেলা প্রশিক্ষক রুহুল আমিন। ৬ অক্টোবর মঙ্গলবার সকাল এগারোটার দিকে সন্তান প্রসবের ব্যথাজনিত শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন চন্দনবাড়ী ইউনিয়নের নলোয়া গ্রামের রুমা আক্তার (২৫) নামের এক প্রসূতি। উক্ত প্রসূতি নারীকে কর্তব্যরত চিকিৎসক সিজারের মাধ্যমে ডেলিভারি সম্পন্ন করার পরামর্শ দেন।
তাহার ৩য় সিজার হওয়ায় রক্তশূন্যতাসহ অন্যান্য শারীরিক জটিলতা দেখা দেয় এবং চিকিৎসকেরা তাৎক্ষণিক জরুরি ভিত্তিতে ৩ব্যাগ 'ও’ পজিটিভ' (O+) রক্ত দেওয়ার পরামর্শ দেন। হঠাৎ এমন পরিস্থিতিতে রক্তের খোঁজে হাসপাতাল প্রাঙ্গণে হন্যে হয়ে ছোটোছুটি করতে থাকেন রোগীর অসহায় স্বজনরা। কোথাও তাৎক্ষণিক রক্তের ব্যবস্থা করতে না পেরে পরিবারটির মধ্যে চরম উদ্বেগ ও এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। ঠিক সেই মুহূর্তে নিজের চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে উপস্থিত ছিলেন চালাকচর ইউনিয়নের দলনেতা মোঃ আশরাফুল ইসলাম। রোগীর স্বজনদের এই চরম আকুলতা ও অসহায়ত্ব দেখে মানবিক দায়িত্ববোধ থেকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন মোঃ আশরাফুল ইসলাম। নিজের রক্তের গ্রুপ না মিলায় তাৎক্ষণিক ভাবে উপজেলা প্রশিক্ষক রুহুল আমিনকে বিষয়টি অবগত করেন। উপজেলা প্রশিক্ষক বিষয়টি আমলে নিয়ে নিজের রক্ষের গ্রুপের সাথে মিলে যাওয়ায় কোনো দ্বিধা ছাড়াই তিনি প্রসূতি রুমা আক্তার (২৫) কে রক্তদান করেন। উপজেলা প্রশিক্ষক রুহুল আমিনের এই তাৎক্ষণিক তৎপরতা ও মানবিক সহায়তায় সময় মতো চিকিৎসা শুরু করা সম্ভব হয় এবং সন্তান জন্মদানে মায়ের জীবন রক্ষা পায়। এই ঘটনার পর রোগীর ছোট বোন মোছাঃ হাফছা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "সংকটাপন্ন মুহূর্তে যখন রক্ত দিতে কেউ এগিয়ে আসেনি, তখন এই মানবিক উপজেলা প্রশিক্ষক মানবতার দূত হয়ে পাশে দাঁড়িয়েছেন।" তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
মেয়াদোত্তীর্ণ পণ্য ও অনিয়ম:এবিসি ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা
১০ হাজার ডেঙ্গু সচেতনতা লিফলেট বিতরণ করেছি সচিব আলতাফ হোসেন
প্রসূতি মায়ের জীবন রক্ষায় উপজেলা প্রশিক্ষক রুহুল আমিন এর রক্তদান
দোয়ারাবাজারে ৩০ বোতল বিদেশি ম/দ ও সিএনজিসহ যুবক গ্রে/প্তা/র
মানবাধিকার সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে সাংবাদিক আব্দুল আউয়াল মিছবাহ
সাংবাদিকতার মর্যাদা রক্ষায় ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরি
মুন্সিগঞ্জে চাঁ/দাবা/জির অভিযোগে সহযোগীসহ যুবদল নেতা গ্রে/প্তা/র
নওগাঁয় দিনদুপুরে রড দিয়ে পি/টি/য়ে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিন/তাই
১০ হাজার ডেঙ্গু সচেতনতা লিফলেট বিতরণ করেছি সচিব আলতাফ হোসেন
এসএসসিতে সাফল্য:লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় পেল ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সালথায় র্যালি ও আলোচনা সভা
বিশ্ব শিক্ষক দিবস:গুণগত শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা সুরক্ষায় জোরালো দাবি
নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
রামপুর কড়ইবাড়ি ঈদগাহ মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী মোক্তার হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত
শিক্ষকের মর্যাদা, সুরক্ষা ও ভবিষ্যৎ গড়ার অঙ্গীকারে বিশ্ব শিক্ষক দিবস পালিত