বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জাতীয়

নওগাঁয় দিনদুপুরে রড দিয়ে পি/টি/য়ে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিন/তাই

রাজেকুল ইসলাম

রাজেকুল ইসলাম

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

দিনদুপুরে ব্যস্ত সড়কে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে লোহার রড দিয়ে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে হেলমেটধারী চার দুর্বৃত্ত। দুটি মোটরসাইকেলে এসে আগে-পিছে ঘিরে ধরে পথরোধের পর চালানো হয় হামলা। রক্তাক্ত অবস্থায় দুই কর্মকর্তাকে সড়কে ফেলে রেখে টাকার ব্যাগ নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজসংলগ্ন বাংলা লিংক টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।ব্যাংকটির এজেন্ট শাখার স্বত্বাধিকারী ফিরোজ হোসেন জানান, মঙ্গলবার দুপুরের আগে সান্তাহার ইসলামী ব্যাংক শাখা থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন নাজমুল ও রাসেল। এর সঙ্গে আরও ৪ লাখ টাকা নিয়ে মোট ৩৪ লাখ টাকা একটি ব্যাগে করে মোটরসাইকেলে আবাদপুকুরে ফিরছিলেন তারা।

দুপুরের দিকে পারইল ব্রিজসংলগ্ন টাওয়ার এলাকায় পৌঁছালে সামনে ও পেছন থেকে দুটি মোটরসাইকেলে করে চার ব্যক্তি তাদের গতিরোধ করেন। সবার মাথায় হেলমেট ছিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা লোহার রড দিয়ে দুই কর্মকর্তার ওপর হামলা চালান। এলোপাতাড়ি পিটিয়ে তাদের গুরুতর আহত করার পর টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যান।ঘটনার পর সড়কে পড়ে থাকা দুই ব্যাংক কর্মকর্তাকে স্থানীয়রা উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দিনের বেলায় প্রকাশ্য সড়কে এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশি অভিযান চলছে।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

অক্টোবর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি