বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
মোঃ কামরুল ইসলাম
রাংগামাটি প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
রাঙামাটিতে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিকেলে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক রানা দেব নাথ, রাঙামাটি জেলা প্রশাসকের প্রতিনিধি ও রাঙামাটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-মুনতাসির মামুন মনি এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অভিযানকালে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়, পণ্যের মেয়াদ, মূল্যতালিকা প্রদর্শনসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিধিবিধান পর্যালোচনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য, মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং অন্যান্য অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়।এর মধ্যে এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, বনরূপা ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা এবং প্যানাসিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে স্বাস্থ্যসেবা প্রদান ও ভোক্তা অধিকার সংক্রান্ত সরকারি নিয়ম-কানুন যথাযথভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে রোগী ও সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
মেয়াদোত্তীর্ণ পণ্য ও অনিয়ম:এবিসি ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা
১০ হাজার ডেঙ্গু সচেতনতা লিফলেট বিতরণ করেছি সচিব আলতাফ হোসেন
প্রসূতি মায়ের জীবন রক্ষায় উপজেলা প্রশিক্ষক রুহুল আমিন এর রক্তদান
দোয়ারাবাজারে ৩০ বোতল বিদেশি ম/দ ও সিএনজিসহ যুবক গ্রে/প্তা/র
মানবাধিকার সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে সাংবাদিক আব্দুল আউয়াল মিছবাহ
সাংবাদিকতার মর্যাদা রক্ষায় ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরি
মুন্সিগঞ্জে চাঁ/দাবা/জির অভিযোগে সহযোগীসহ যুবদল নেতা গ্রে/প্তা/র
নওগাঁয় দিনদুপুরে রড দিয়ে পি/টি/য়ে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিন/তাই
দোয়ারাবাজারে ৩০ বোতল বিদেশি ম/দ ও সিএনজিসহ যুবক গ্রে/প্তা/র
মুন্সিগঞ্জে চাঁ/দাবা/জির অভিযোগে সহযোগীসহ যুবদল নেতা গ্রে/প্তা/র
নওগাঁয় দিনদুপুরে রড দিয়ে পি/টি/য়ে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিন/তাই
মৌলভীবাজারে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার,গ্রে/ফ/তা/র ৩
ড্রিল মেশিন দিয়ে নারী হ/ত্যা,নওগাঁয় আসামির যাবজ্জীবন
হাসপাতালের মালিকের বিরুদ্ধে কোটি টাকার জালিয়াতির অভিযোগ
ফ্যা/সি/স্ট আওয়ামী সরকার প্রায় ৩০ লাখ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে:এড. আব্দুস সালাম আজাদ
নওগাঁ-জয়পুরহাট সীমান্তে পুশইনের চেষ্টা,৭ জন শুন্যে রেখায়