বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
মতামত
কামাল হোসেন নয়ন
কুমিল্লা চৌদ্দগ্রাম
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
কুমিল্লার চৌদ্দগ্রামে নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠার পর সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন অভিযুক্ত চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়া। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি প্রসব বেদনা নিয়ে সাংবাদিকদের কাছে যাওয়ার প্রসঙ্গ তুলে মন্তব্য করেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) দেওয়া ওই ফেসবুক পোস্টে ডা. কেয়া লেখেন, “আপনারা একটা কাজ করবেন এখন থেকে ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন অথবা ব্যথা কেন উঠছে না, পানি কেন ভাঙছে—এই যাবতীয় সিদ্ধান্ত সাংবাদিক থেকে নিয়ে উনাকেই বলবেন চিকিৎসাটা করতে।চৌদ্দগ্রামে নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ নিয়ে স্থানীয় সাংবাদিকরা সংবাদ প্রকাশের পরপরই তাঁর পক্ষ থেকে এমন মন্তব্য আসে।
সম্প্রতি চৌদ্দগ্রামের খামার পুষ্করণী গ্রামের প্রসূতি নাজমা আক্তারের সন্তান প্রসবের ঘটনায় ডা. কেয়ার বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেন স্বজনরা। তাদের দাবি, দীর্ঘ সময় নরমাল ডেলিভারির চেষ্টা করা হলেও একপর্যায়ে নবজাতকের মৃত্যু হয় এবং নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় প্রসূতি নাজমাকে কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।অভিযোগের বিষয়ে ডা. কেয়া সাংবাদিকদের বলেন, তিনি নরমাল ডেলিভারির চেষ্টা করেছেন এবং রোগীর অবস্থা ভালো না থাকায় দ্রুত তাকে কুমিল্লায় পাঠিয়ে দেন। নবজাতকের মৃত্যু ও মাথায় আঘাতের বিষয়ে জানতে চাইলে তিনি রোগীর পরিবারের সঙ্গে কথা বলার কথা জানান।এদিকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল জানিয়েছেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের এমন মন্তব্যের বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
উৎসবমুখর শারদীয় দুর্গাপূজা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা পরিষদে হু/ম/কি/র অভিযোগ,প্রশাসকের দাবি-ভিত্তিহীন
আনসার বাহিনীর অভিযানে ১২ লিটার দেশীয় ম/দ উদ্ধার
বাল্যবিবাহ,ইভটিজিং,জু/য়া ও মা/দ/কের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
১০৬ গ্রাহকের সাড়ে ৯ লাখ টাকা নিয়ে উধাও পল্লী বিদ্যুতের মিটার রিডার!
অনিয়মের অভিযোগে ১ মাসেও ব্যবস্থা নেই,প্রধান শিক্ষকের অপসারণ দাবি
পূর্বের স্থানেই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স করার দাবি এলাকাবাসীর
শ্রীনগর পাইলট হাইস্কুল এন্ড কলেজে অভিভবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান
চৌদ্দগ্রাম থেকে নিখোঁজ দুই কিশোরী ৬ দিন পর কক্সবাজার থেকে উদ্ধার
সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গু/লি/বি/দ্ধ
বালিয়াডাঙ্গীতে ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী
বাগেরহাটের রামপালে জমি নিয়ে র/ক্ত/ক্ষ/য়ী সং'ঘর্ঘে প্রাণ গেল যুবকের
নিজেকে রক্ষা করতে পারলেন না,হাত-পা ভাঙ্গা সহ পুড়িয়ে দিল মোটরসাইকেল!
সালাম পিন্টুর হস্তক্ষেপে টাঙ্গাইল মেডিকেলের ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার
তারাগঞ্জে মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি চ্যানেল এস-এর নাজিম
কালিয়াকৈরে ট্রাকের পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু