বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জেলার খবর
খোরশেদ আলম খসরু
বেলকুচি,সিরাজগঞ্জ, প্রতিনিধি |
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সিরাজগঞ্জের বেলকুচিতে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে বিভিন্ন প্রবেশপথে বাঁশের ব্যারিকেড (বাঁশকল) স্থাপন এবং রাতের পাহারা জোরদার করেছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীর উদ্যোগে নেওয়া এসব নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত গভীর রাতে বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকায় স্থাপিত বাঁশকল ও পুলিশের টহল কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেন তিনি। এ সময় পাহারায় নিয়োজিত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার এবং অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত উদ্যোগের প্রশংসা করেন।পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে। চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সচেতন ও সতর্ক থাকতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অপরাধীদের তৎপরতা প্রতিরোধ করা সম্ভব।
তিনি গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগস্থলে নজরদারি বাড়ানো, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের চলাচলের বিষয়ে সতর্ক থাকা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে দ্রুত পুলিশকে জানানোর ওপর গুরুত্বারোপ করেন। কোনো সন্দেহজনক ঘটনা চোখে পড়লে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার আহ্বান জানান তিনি।এ সময় বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তারুজ্জামানসহ পুলিশের প্রায় ২০ সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় মুরব্বি ও বিভিন্ন বয়সী গ্রামবাসীর একাংশও সেখানে উপস্থিত ছিলেন।স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার বিভিন্ন প্রবেশপথে বাঁশকল স্থাপন এবং পালাক্রমে রাতের পাহারার ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের টহল ও গভীর রাতে পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শনে তাঁদের মধ্যে নিরাপত্তাবোধ বেড়েছে। এসব উদ্যোগের ফলে এলাকায় গরু চুরি ও ডাকাতির ঘটনা প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করছেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
শ্রীমঙ্গলে এমএসআর সামগ্রী সরবরাহে বিতর্ক,তদন্তের দাবি
৭০ টি পূজা মন্ডবে অনুদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সামিউর রহমান সহকারী কমিশনার (ভূমি)
মোংলায় দুই মাস পর নারীকে ধ/র্ষ/ণ ও হ/ত্যা/র অভিযোগে গ্রে/প্তা/র ২
লৌহজংয়ে দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের মধ্যে শাড়ি বিতরণ
গরু চুরি-ডা/কা/তি ঠেকাতে বাঁশকল,নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসপি
রাণীনগরে এলজিইডি রাস্তা নির্মাণে ব্যপক অনিয়ম,স্থানীয়দের ক্ষোভ
মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান:৩ হাজার কেজি জব্দ
শরণখোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শ্রীমঙ্গলে এমএসআর সামগ্রী সরবরাহে বিতর্ক,তদন্তের দাবি
পার্বতীপুর উপজেলার কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনে রেল মন্ত্রী
মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি
বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার!
পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ
শেরপুরে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্র উদ্ধার
দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন:সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা
মরণফাঁদে পরিণত আমানিপুরের ব্রিজ,ঝুঁকি নিয়ে পারাপার শত শত শিক্ষার্থীর