logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জেলার খবর

মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি

‎ম.ম.রবি-ডাকুয়া

‎ম.ম.রবি-ডাকুয়া

বাগেরহাট, প্রতিনিধি

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায় স্বীকারের আহ্বান, ঋণ নয়—ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায্য অধিকার চান বক্তারা-

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে বাগেরহাটের মোংলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কর্মসূচিতে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন বক্তারা। তাঁদের বক্তব্য, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের দায় তুলনামূলকভাবে কম হলেও এর বিরূপ প্রভাবের বড় বোঝা বহন করতে হচ্ছে উপকূলীয় জনগোষ্ঠীকে। এ ক্ষতিপূরণ অনুদান বা ঋণ নয়, ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায্য অধিকার।উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা অংশ নেয়। সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে দুর্যোগকালীন উদ্ধার ও প্রস্তুতিবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে মোংলাসহ উপকূলীয় অঞ্চল জলবায়ু পরিবর্তনের নানা বিরূপ প্রভাবের মুখে রয়েছে। লবণাক্ততা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনে মানুষের জীবন-জীবিকা এবং সম্পদের ক্ষতি হচ্ছে। এসব ঝুঁকি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে প্রস্তুতি জোরদারের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা জরুরি।ওয়াটারকিপার্স বাংলাদেশের মো. নূর আলম শেখসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলের মানুষ নিয়মিত ক্ষতির মুখে পড়ছে। অথচ এই সংকট সৃষ্টিতে বাংলাদেশের অবদান নগণ্য। তাই ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সুরক্ষা ও পুনর্বাসনে আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে অর্থ ছাড় এবং উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায় স্বীকারের ওপর তাঁরা গুরুত্ব দেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসনের প্রস্তুতি ও চলমান কার্যক্রম তুলে ধরেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান এবং কৃষি কর্মকর্তা পীযুষ রায়সহ অন্য কর্মকর্তারা দুর্যোগের ঝুঁকি কমাতে টেকসই অবকাঠামো নির্মাণ ও সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলেন।বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোকে তাদের দায়িত্ব অনুযায়ী অর্থায়ন করতে হবে। এ অর্থ যেন ঋণের বোঝা হয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ওপর নতুন চাপ সৃষ্টি না করে, সে বিষয়েও গুরুত্ব দেন তাঁরা। ব্র্যাক, ফ্রেন্ডশিপ, উত্তরণ ও কেয়ার বাংলাদেশসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।কর্মসূচিতে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ব্যক্তি, পরিবার, স্থানীয় প্রশাসন ও বেসরকারি সংস্থার সমন্বিত প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবি জানানো হয়।

মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

অক্টোবর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

২

৮ হাজার পানগাছ কর্তনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত

৪

ভূমি অফিসে চরম দুর্নীতির ছাবল:ঘুষ ছাড়া মেলে না সেবা

৫

মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি

৬

বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার!

৭

৩৭ পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বিতরণ-এমপি সালাম আজাদের

৮

কাউখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার!

বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার!

পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

শেরপুরে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্র উদ্ধার

শেরপুরে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্র উদ্ধার

দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন:সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা

দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন:সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা

মরণফাঁদে পরিণত আমানিপুরের ব্রিজ,ঝুঁকি নিয়ে পারাপার শত শত শিক্ষার্থীর

মরণফাঁদে পরিণত আমানিপুরের ব্রিজ,ঝুঁকি নিয়ে পারাপার শত শত শিক্ষার্থীর

শীতলক্ষ্যা ও পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন বিক্ষোভ!

শীতলক্ষ্যা ও পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন বিক্ষোভ!

রাণীশংকৈলে বাড়ি থেকে যুবকের ঝুলন্ত ম/র/দে/হ উদ্ধার

রাণীশংকৈলে বাড়ি থেকে যুবকের ঝুলন্ত ম/র/দে/হ উদ্ধার

মৌলভীবাজারে বাড়ছে হাম ও ডেঙ্গুর দাপট:৯ মাসে ১৫ শিশুর মৃ/ত্যু

মৌলভীবাজারে বাড়ছে হাম ও ডেঙ্গুর দাপট:৯ মাসে ১৫ শিশুর মৃ/ত্যু