বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
ম.ম.রবি-ডাকুয়া
বাগেরহাট, প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
মোংলায় এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে খুলনার দাকোপ ও মোংলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাঁদের বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। বুধবার মোংলা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম এসব তথ্য জানান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৪ আগস্ট মোংলার ফেরিঘাটসংলগ্ন এলাকা থেকে ওই নারীকে খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নের কাটাখালী গ্রামে নিয়ে যান ইকরামুল ও মীর আলী। পরে ইকরামুলের বাড়িতে পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতিতে তাঁরা ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। পরদিন সকালে তুচ্ছ বিষয় নিয়ে বাক্বিতণ্ডার একপর্যায়ে ওই নারীকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার ছয় দিন পর, ২০ আগস্ট খুলনার বটিয়াঘাটা থানার কাজীবাছা নদী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।পুলিশ জানায়, মরদেহের গহনা, কাপড়চোপড় ও মোবাইল ফোনের সূত্র ধরে মোংলা থানা পুলিশ তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়। ঘটনার প্রায় দুই মাস পর মঙ্গলবার বিকেলে দাকোপ থেকে ইকরামুল এবং মোংলা থেকে মীর আলীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তাঁরা ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।ইকরামুল শেখ খুলনার দাকোপ উপজেলার লাউডোব এলাকার মৃত নুরুল শেখের ছেলে। মীর আলী মোংলার ছাড়াবাড়ী এলাকার ভাড়াটিয়া বাসিন্দা। তাঁর বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার দেলুটিয়া গ্রামে।সংবাদ সম্মেলনে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান, ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন ও উপপরিদর্শক (এসআই) মো. হানিফ উপস্থিত ছিলেন।সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বলেন, অপরাধ দমন ও ঘটনার রহস্য উদ্ঘাটনে মোংলা থানা পুলিশ পেশাদারত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে। আইনানুগ প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ অঙ্গীকারবদ্ধ।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
শ্রীমঙ্গলে এমএসআর সামগ্রী সরবরাহে বিতর্ক,তদন্তের দাবি
৭০ টি পূজা মন্ডবে অনুদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সামিউর রহমান সহকারী কমিশনার (ভূমি)
মোংলায় দুই মাস পর নারীকে ধ/র্ষ/ণ ও হ/ত্যা/র অভিযোগে গ্রে/প্তা/র ২
লৌহজংয়ে দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের মধ্যে শাড়ি বিতরণ
গরু চুরি-ডা/কা/তি ঠেকাতে বাঁশকল,নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসপি
রাণীনগরে এলজিইডি রাস্তা নির্মাণে ব্যপক অনিয়ম,স্থানীয়দের ক্ষোভ
মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান:৩ হাজার কেজি জব্দ
শরণখোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
রাণীনগরে এলজিইডি রাস্তা নির্মাণে ব্যপক অনিয়ম,স্থানীয়দের ক্ষোভ
মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান:৩ হাজার কেজি জব্দ
মা/দ/কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: নারীসহ ২ ব্যবসায়ী আ/ট/ক
জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা
ভূমি অফিসে চরম দুর্নীতির ছাবল:ঘুষ ছাড়া মেলে না সেবা
চা বিক্রেতা দুরুদ মিয়া হ/ত্যা/র দায়ে ১ জনের মৃ/ত্যুদ/ন্ড দিয়েছেন আদালত
চৌদ্দগ্রামে পর/কি/য়ার জেরে যুবককে গণপিটুনি, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
সালথায় বরাদ্দের অর্ধেক সার অন্যত্র বিক্রি,ডিলারকে জরিমানা