বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সিরাজদিখান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর জেলা কার্যালয়ের অভিযানে দুই ব্যাসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এসময় তিনি বাজারটির বিভিন্ন দোকান সমূহে মনিটরিং করেন। জগন্নাথ মিষ্টান্ন ভান্ডারে দেখা গেছে, প্রস্তুতকৃত মিষ্টি উন্মুক্ত ভাবে সংরক্ষণ করা হচ্ছে। দই ও রসমালাই এর পাত্রে উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হচ্ছে না। এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জগন্নাথ ঘোষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং রসমালাই ও দইয়ের পাত্রে উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করার নির্দেশনা দেয়া হয়। এছাড়াও জাকির ফল ভান্ডারে ফলের মূল্য তালিকা প্রদর্শন না করে ফল বিক্রির দায়ে দোকানটির মালিক জাকির হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয় এবং মূল্য তালিকা প্রদর্শন করার নির্দেশ দেয়া হয়। এ ব্যাপারে অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, আমরা জেলার বিভিন্ন উপজেলার বাজার সমূহে নিয়মিত মনিটরিং করছি। আজ সিরাজদিখান বাজারে অনিয়মের দায়ে বাজারে একটি মিষ্টির দোকানের মালিককে পাঁচ হাজার টাকা ও একটি ফল বিক্রেতাকে এক হাজার টাকা জরিমানা করেছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহ আলম মিয়া ও সিরাজদিখান থানা পুলিশের একটি দল।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা
৮ হাজার পানগাছ কর্তনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত
ভূমি অফিসে চরম দুর্নীতির ছাবল:ঘুষ ছাড়া মেলে না সেবা
মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি
বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার!
৩৭ পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বিতরণ-এমপি সালাম আজাদের
কাউখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স
ভূমি অফিসে চরম দুর্নীতির ছাবল:ঘুষ ছাড়া মেলে না সেবা
চা বিক্রেতা দুরুদ মিয়া হ/ত্যা/র দায়ে ১ জনের মৃ/ত্যুদ/ন্ড দিয়েছেন আদালত
চৌদ্দগ্রামে পর/কি/য়ার জেরে যুবককে গণপিটুনি, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
সালথায় বরাদ্দের অর্ধেক সার অন্যত্র বিক্রি,ডিলারকে জরিমানা
পীরগঞ্জের ভোমরাদহ গ্রামের মৎস্য চাষীর শত্রুতায় বিষ প্রয়োগে মৎস্য নিধন
চাকরির আশ্বাসে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ যুবদল সভাপতির বিরুদ্ধে
শিবপুরে ১৯৮ বোতল ফে/নসিডিল সহ প্রাইভেট কার জব্দ গ্রে/ফতা/র ১
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আ/হ/ত ব্যক্তির পকেটে ৯৫০ পিস ই/য়া/বা