বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
শফিকুল ইসলাম শফিক
সিনিয়র করেসপন্ডেন্ট | সুনামগঞ্জ
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
রাজবাড়ীর পাংশার সরিষা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন সবুজ। পূবালী ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৩২-২৫৬৫) কিনে ঢাকায় ছোট ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলেন তিনি।অভিযোগ উঠেছে, মালিকের অনুপস্থিতিতে এবং তার কোনো স্বাক্ষর ছাড়াই বিআরটিএর এক শ্রেণির অসাধু কর্মকর্তা জালিয়াতির মাধ্যমে গাড়িটির মালিকানা অন্যের নামে পরিবর্তন করে দিয়েছেন।
ভুক্তভোগী জানান, গাড়ির কাগজ নবায়ন করতে গিয়ে তিনি জানতে পারেন তার গাড়িটি আর তার নামে নেই। বিআরটিএতে যোগাযোগ করলে কর্মকর্তারা প্রথমে বলেন, "কম্পিউটারে ভুল হয়েছে, পরে ঠিক করে দেওয়া হবে।" কিন্তু বছরের পর বছর ঘুরিয়েও কোনো সমাধান দেওয়া হয়নি।এ ঘটনায় তিনি ২০২৩ সালের ১৫ অক্টোবর বিআরটিএ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেন। কোনো সুরাহা না পেয়ে আদালতের শরণাপন্ন হন। পরে পিবিআই (ঢাকা মেট্রো উত্তর) তদন্ত করে প্রকৃত মালিক আনোয়ার হোসেন সবুজের পক্ষেই প্রতিবেদন দিয়েছে। তদন্তে বিআরটিএ কর্মকর্তাদের যোগসাজসের প্রমাণও উঠে এসেছে বলে জানা গেছে।ভুক্তভোগীর দাবি, ২০২২ সালের ২১ মার্চ মিরপুর-১৩ বিআরটিএ অফিসে তার মালিকানার বৈধ সাসপেনশন কপি জমা থাকা সত্ত্বেও, টাকার বিনিময়ে উইথড্র টোকেন ছাড়াই জাল স্বাক্ষর তৈরি করে অন্যের নামে মালিকানা হস্তান্তর করা হয়, যা সম্পূর্ণ বেআইনি।তিনি এ পর্যন্ত বিআরটিএ অধিদপ্তরে ৫৩টি আবেদন করেছেন বলেও জানান। কোনো প্রতিকার না পেয়ে অবশেষে তিনি দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দায়ের করেছেন।আনোয়ার হোসেন সবুজ বলেন, "২০২২ সাল থেকে আজ পর্যন্ত আমি ন্যায় বিচারের জন্য ঘুরছি। বিআরটিএর কর্মকর্তারা সমাধান না করে বরং জড়িতদের বিভিন্ন জায়গায় বদলি করে বাঁচানোর চেষ্টা করছে। এভাবে তারা সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।"এ বিষয়ে বিআরটিএ চেয়ারম্যানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
২৫০ শয্যার জেনারেল হাসপাতালে রোগী ২৫৯,জনবল সংকট নিরসনে উদ্যোগ
সিনিয়র সাংবাদিক এমবি আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
নেত্রকোণায় সাংবাদিককে গু/লি করে হ/ত্যা
শিবপুরে পুত্রের হাতে পিতা খু/ন সার্টিফিকেট পেলেন এএসআই আরিফুর রহমান
মালিককে না জানিয়েই গাড়ির মালিকানা বদলে দিল বিআরটিএ
অটোরিকশা গ্যারেজে ডা/কা/তি,২০ টি অটোরিকশা ও ১০৪ টি ব্যাটারি নেওয়ার অভিযোগ
মৌলভীবাজারে পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার সীমান্তে সতর্ক বিজিবি
লৌহজংয়ে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযানে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
সিনিয়র সাংবাদিক এমবি আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
নেত্রকোণায় সাংবাদিককে গু/লি করে হ/ত্যা
অটোরিকশা গ্যারেজে ডা/কা/তি,২০ টি অটোরিকশা ও ১০৪ টি ব্যাটারি নেওয়ার অভিযোগ
লৌহজংয়ে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযানে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
মোংলায় দুই মাস পর নারীকে ধ/র্ষ/ণ ও হ/ত্যা/র অভিযোগে গ্রে/প্তা/র ২
রাণীনগরে এলজিইডি রাস্তা নির্মাণে ব্যপক অনিয়ম,স্থানীয়দের ক্ষোভ
মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান:৩ হাজার কেজি জব্দ
মা/দ/কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: নারীসহ ২ ব্যবসায়ী আ/ট/ক