বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
শফিউল আলম লাভলু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট |
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপি নেতা রাব্বেনুর চৌধুরী। সোমবার (১৯ অক্টোবর) রাতে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি পূজার আয়োজন, সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের সুবিধা-অসুবিধার কথা শোনেন।রাব্বেনুর চৌধুরী একটি রাজনৈতিক ও জনপ্রতিনিধি পরিবারে বেড়ে উঠেছেন। তাঁর পিতা মরহুম মাহবুব আলী চৌধুরী মনি তিন যুগেরও বেশি সময় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি নকলা উপজেলার ৮ নং চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের সাতবারের চেয়ারম্যান এবং নকলা উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান ছিলেন।
এ ছাড়া রাব্বেনুর চৌধুরীর চাচা মরহুম জাহেদ আলী চৌধুরী জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর চাচাতো ভাই মোহাম্মদ ফাহিম চৌধুরী বর্তমানে সংসদ সদস্য।পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় রাব্বেনুর চৌধুরীও জনসেবায় নিজেকে সম্পৃক্ত করতে চান। তিনি চরঅষ্টধর ইউনিয়ন পরিষদ ও নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। তাঁর লক্ষ্য, বাবার মতো মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করে জনকল্যাণে কাজ করা।
এ বিষয়ে রাব্বেনুর চৌধুরী বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসবই নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যেরও প্রতীক। সনাতন ধর্মাবলম্বীগন যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন। আমি সব সময় মানুষের পাশে থাকতে চাই। আমার বাবা দীর্ঘদিন মানুষের সেবা করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে আমিও মানুষের ভালোবাসা অর্জন করতে এবং সুখে-দুঃখে তাঁদের পাশে দাঁড়াতে চাই।”তিনি আরও বলেন, এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি, শান্তি ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই তাঁর প্রত্যাশা। পূজামণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন
প্রতিমা বিসর্জনে শেষ উৎসব সিঁদুর খেলায় মেতে উঠলেন নারীরা
বিয়ের ছয় দিনের মাথায় নববধূর মৃ/ত্যু,স্বামী-শাশুড়ি আ/ট/ক হয়
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান সম্প্রসারণে দ্বিপাক্ষিক আলোচনা
ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নি/হ/ত,গ্রে/প্তা/র ১
মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক,বিস্মিত স্থানীয়রা
সাংবাদিকের উপর হাম/লা/কা/রী মা/দক সম্রাট এর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
সমাজের প্রতি দায়বদ্ধতা সত্যের পক্ষে কলম,মানুষের পাশে সাংবাদিক
রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান সম্প্রসারণে দ্বিপাক্ষিক আলোচনা
সমাজের প্রতি দায়বদ্ধতা সত্যের পক্ষে কলম,মানুষের পাশে সাংবাদিক
ফুলছড়িতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বর্ণাঢ্য র্যালি ও পরিচিতি সভা সম্পন্ন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি
লৌহজংয়ে ইলিশ শিকার বিরোধী অভিযানে জাল পুড়িয়ে ধ্বংস।
রাঙামাটির মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
দক্ষিণ কোরিয়ার উলসনে-এ ইমিগ্র্যান্ট শ্রমিকদের ৩য় যৌথ অ্যাকশন সমাবেশ অনুষ্ঠিত