বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
রাজেকুল ইসলাম
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
নওগাঁর ধামইরহাটে হালিমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিহতের ছোট ভাই ও তাঁর স্ত্রী রয়েছেন। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা রশি ও ওড়না জব্দ করা হয়।
গত ১৯ অক্টোবর সকালে উপজেলার ছিলিমপুর (তালবোনা) গ্রামের একটি বাঁশঝাড়ের পাশে ধানখেতের আইল থেকে হালিমা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর এক কানের লতি কাটা এবং অন্যটি ছেঁড়া ছিল। এ ঘটনায় ধামইরহাট থানায় হত্যা মামলা করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহতের ছোট ভাই মজনু রহমান (৫৬), তাঁর স্ত্রী হোসনে আরা (৪২), রবিউল ইসলাম (৩৯), হামিদুর রহমান (৫৫) ও মোশারফ হোসেন (৪৫)।
ঘটনার পর,পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম ও ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমানের নেতৃত্বে তদন্ত শুরু হয়। পরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।তদন্তসংশ্লিষ্ট পুলিশের ভাষ্য, পারিবারিক বিরোধ, সম্পদ নিয়ে বিরোধ এবং অন্যান্য ব্যক্তিগত দ্বন্দ্ব হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে উঠে এসেছে। পুলিশের দাবি, ঘটনার আগেই হত্যার পরিকল্পনা করা হয়েছিল এবং ১৮ অক্টোবর দিবাগত রাতে হালিমা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তাঁর মরদেহ ঘটনাস্থল থেকে দূরে বাঁশঝাড়ের পাশে ফেলে রাখা হয়।গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা রশি ও ওড়না জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হা/ম/লা
নান্দাইলে বাড়িঘরে হা/ম/লা ও মালামাল লু'টের প্রতিবাদে মানববন্ধন
টানা ছুটিতে পর্যটকে মুখর বান্দরবান,নীলাচলে উপচে পড়া ভিড়
নিঃসন্তান বৃদ্ধা হ/ত্যা,২৪ ঘন্টায় রহস্য উদঘাটন,ভাই-ভাবীসহ গ্রে/প্তা/র ৫
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপির সদস্য শ্যামলীকে অব্যাহতি
সুনামগঞ্জের ৪৪৪ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
উত্তরে জেলা ঠাকুরগাঁওয়ে শীতের আগাম বার্তা
রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন
নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হা/ম/লা
নান্দাইলে বাড়িঘরে হা/ম/লা ও মালামাল লু'টের প্রতিবাদে মানববন্ধন
বিয়ের ছয় দিনের মাথায় নববধূর মৃ/ত্যু,স্বামী-শাশুড়ি আ/ট/ক হয়
ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নি/হ/ত,গ্রে/প্তা/র ১
সাংবাদিকের উপর হাম/লা/কা/রী মা/দক সম্রাট এর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
যৌথ অভিযান ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ,আ/ট/ক ১৮ জেলে
লৌহজংয়ের মৌছায় আগ্নেয়া/স্ত্র উদ্ধার
গাছ কাটায় বাধা দেয়ায় হা/ম/লা/র অ'ভিযো'গ,ছাত্রদল নেতা'সহ আটক ২