বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জেলার খবর

শিশুর ম/র/দে/হ উদ্ধার,হাসপাতালে আ/হ/ত বাবার মৃ/ত্যু

রুবেল ইসলাম তাহমিদ

রুবেল ইসলাম তাহমিদ

সিনিয়র করেসপন্ডেন্ট | সময় বাংলার |

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে তোয়াবা (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শিশুটির গলায় গুরুতর আঘাত ও চোখ উপড়ানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। এ ঘটনায় গুরুতর আহত শিশুটির বাবা গোলাপ হোসেনও (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে বাবা ও মেয়ের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ব্রিকস ইটভাটার কাছে একটি পরিত্যক্ত জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। গোলাপ হোসেনের বাড়ি রামকৃষ্ণদী গ্রামে হলেও তিনি স্ত্রী শিউলি বেগম ও সন্তানদের নিয়ে একই ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তোয়াবা তার বাবার সঙ্গে দাদার বাড়িতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে বাবা-মেয়ের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পরিবারের।

পরে রক্তাক্ত অবস্থায় গোলাপ হোসেন বাড়িতে ফিরলেও তোয়াবার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে ইটভাটার কাছে পরিত্যক্ত জমিতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এদিকে গুরুতর আহত গোলাপ হোসেনকে প্রথমে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর এলাকার স্বদেশ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশের প্রাথমিক ধারণা, শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও বিষক্রিয়া তাঁর মৃত্যুর কারণ হতে পারে।

নিহত শিশুটির মা শিউলি বেগম অভিযোগ করেন, প্রতিবেশী সোহরাবসহ কয়েকজনের সঙ্গে তাঁদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল এবং এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলাও রয়েছে। সেই বিরোধের জের ধরে তাঁর স্বামী ও মেয়ের ওপর হামলা চালানো হয়ে থাকতে পারে বলে তিনি দাবি করেন। সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একাধিক ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তবে কারা এবং কী কারণে বাবা-মেয়ের ওপর হামলা চালিয়েছে, তা তদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

অক্টোবর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি