বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
রাজধানী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, “আপনারা হয়তো চরফ্যাশনে এখনো দৃশ্যমান কোনো উন্নয়ন দেখেননি। তবে আমরা বসে নেই, উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামী দিনে চরফ্যাশনকে একটি আধুনিক জনপদে রূপান্তর করা হবে।”
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে চরফ্যাশন উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রধান সড়কে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরফ্যাশন উপজেলা ও পৌরসভা যুবদল এ সমাবেশের আয়োজন করে।
উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে এমপি নুরুল ইসলাম নয়ন বলেন, চরফ্যাশন ও মনপুরার মানুষের সেবার মান আরও উন্নত করতে চান তাঁরা। এলাকার রাস্তাঘাট প্রশস্ত করা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং মানুষের চলাচল সহজ ও নিরাপদ করার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে চরফ্যাশনকে একটি আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
যুবদলের আন্দোলন-সংগ্রামের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁরা ঘোষণা দিয়েছিলেন, ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না। আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতাকর্মীদের সাহসী ভূমিকা সংগঠনটির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল আলম প্রিন্স মহাজনের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেল।সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ফিরোজ আব্দুল্লাহ, ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম ও সিনিয়র সহসভাপতি ফখরুল আলম ফেরদৌস।এ সময় চরফ্যাশন উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
নার্সারি মালিক কল্যাণ সমিতির কমিটি গঠন-সভাপতি-সিরাজুল,সাধারণ সম্পাদক রাসেল
দেশে আমদানিকৃত চালের চালান নিয়ে বিভ্রান্তি নিরসন
চরফ্যাশনকে আধুনিক জনপদে রূপান্তর করা হবে:এমপি নুরুল ইসলাম নয়ন
গারো পাহাড়ে মোমবাতি হাতে তীর্থযাত্রীর আলোর মিছিল অনুষ্ঠিত হয়
যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়,বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার
শিশুর ম/র/দে/হ উদ্ধার,হাসপাতালে আ/হ/ত বাবার মৃ/ত্যু
মেঘনায় মা ইলিশ রক্ষার শেষ রাতে পুলিশের গু/লি,ঘটনাস্থলেই জেলের মৃ/ত্যু
শরণখোলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নার্সারি মালিক কল্যাণ সমিতির কমিটি গঠন-সভাপতি-সিরাজুল,সাধারণ সম্পাদক রাসেল
যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়,বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার
চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
কুড়িগ্রাম উন্নয়নে রাজনৈতিক হিসাব নয়,অগ্রাধিকার দারিদ্র্য বিমোচন:দুলু
ছাতকে নবীনবরণ নিয়ে ছাত্রদল-ছাত্রশিবিরের সং/ঘ/র্ষ
মধ্যনগরে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বি/ক্ষো/ভ মিছিল
সোনাই নদী শুল্ক স্টেশন নিয়ে চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির প্রতিবাদে সংবাদ সম্মেলন
স/ন্ত্রা/সীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী