logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জাতীয়

প্রথম স্ত্রীকে রেখে দ্বিতীয় বিয়ে,ফাইটারের চাকরিতে তথ্য গোপনের অভিযোগ

রাজেকুল ইসলাম

রাজেকুল ইসলাম

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক ফায়ার ফাইটারের বিরুদ্ধে। চাকরিতে যোগদানের সময় বৈবাহিক তথ্য গোপন করে নিজেকে অবিবাহিত দেখানোর অভিযোগও করেছেন তাঁর প্রথম স্ত্রী। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগের পর প্রশাসনিক তদন্তে দ্বিতীয় বিয়ের সত্যতা পাওয়া গেছে।

অভিযুক্ত ফায়ার ফাইটারের নাম মো. হাসিবুল হাসান। বর্তমানে তিনি রংপুর বিভাগের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে কর্মরত।অভিযোগকারী প্রথম স্ত্রী তামান্না ইসলাম জানান, ২০১৯ সালে ইসলামী শরিয়ত মোতাবেক সামাজিকভাবে তাঁদের বিয়ে হয়। পরে ২০২১ সালে বিয়ের কাবিন সম্পন্ন হয়। ২০২২ সালে হাসিবুল ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পদে যোগ দেন। তবে চাকরির আবেদন ও নিয়োগের সময় নিজেকে অবিবাহিত দেখিয়ে বৈবাহিক তথ্য গোপন করেন বলে অভিযোগ তাঁর।

তামান্নার দাবি, তাঁর প্রবাসী বাবা-মা জামাতার চাকরির জন্য ১২ লাখ টাকা দিয়েছিলেন। বিয়ের পর তাঁদের সংসার ভালোই চলছিল। কিন্তু প্রায় দুই মাস আগে জানতে পারেন, হাসিবুল ধামইরহাট উপজেলার রামনারায়ণপুর বিহারীনগর এলাকার ইখলাছ হোসেনের মেয়ে মারিয়াকে বিয়ে করেছেন। বিষয়টি জানতে চাইলে হাসিবুল তা অস্বীকার করেন।

তামান্না আরও অভিযোগ করেন, একদিন হাসিবুল তাঁকে গ্রামের বাড়িতে যাওয়ার কথা বলে সঙ্গে নিয়ে নজিপুর এলাকায় নামিয়ে দেন। পরে বাসায় ফিরে তিনি দেখতে পান, সংসারের টেলিভিশন, ফ্রিজ, সোফা, প্রায় সাড়ে ছয় ভরি স্বর্ণালংকারসহ আসবাবপত্র সরিয়ে নেওয়া হয়েছে। এরপর থেকে হাসিবুল তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

অন্যদিকে, মারিয়ার বাবা ইখলাছ হোসেন বলেন, হাসিবুল ও তাঁর মেয়ে প্রেমের সম্পর্কের পর বিয়ে করেছেন। হাসিবুল তাঁদের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। তবে তাঁর আগে বিয়ে হয়েছিল বা প্রথম স্ত্রী রয়েছেন, তা তাঁরা জানতেন না।অভিযোগ অস্বীকার করে হাসিবুল হাসান বলেন, মারিয়া নামে কাউকে তিনি দ্বিতীয় বিয়ে করেননি। চাকরিতে তথ্য গোপনের অভিযোগও সঠিক নয়।

এদিকে, গত ৭ অক্টোবর পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন তামান্না। পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে অভিযোগটি তদন্ত করা হয়। গত ৪ নভেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তদন্তে হাসিবুলের দ্বিতীয় বিয়ের সত্যতা পাওয়া গেছে।

পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক খুরশীদ আলম বলেন, হাসিবুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে তাঁরা অবগত। প্রতিকার পেতে ভুক্তভোগীকে মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রংপুর বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আনোয়ারুল হক বিএফএম (সেবা) বলেন, হাসিবুলের স্ত্রী লিখিত অভিযোগ দিলে এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।পত্নীতলার ইউএনও রিফাত আরা বলেন, তদন্ত প্রতিবেদন তাঁর কার্যালয়ে জমা হয়েছে। প্রতিবেদনটি এখনো পর্যালোচনা করা হয়নি। দেখে পরে বিস্তারিত জানাতে পারবেন।এ ঘটনায় দ্বিতীয় বিয়ে, চাকরিতে বৈবাহিক তথ্য গোপন এবং সংসারের মালামাল ও স্বর্ণালংকার সরিয়ে নেওয়ার অভিযোগের যথাযথ প্রতিকার ও বিভাগীয় ব্যবস্থা দাবি করেছেন তামান্না ইসলাম।

প্রথম স্ত্রীকে রেখে দ্বিতীয় বিয়ে,ফাইটারের চাকরিতে তথ্য গোপনের অভিযোগ
ব্যানার

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

নভেম্বর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

রাঙ্গামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হ/ত্যা/চে/ষ্টা/র অভিযোগ

২

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

৩

চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃ/ত্যু,পরিবারের দাবি হ/ত্যা

৪

শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ স্থাপন

৫

টাপেন্টাডল ও ই/য়া/বা সহ আ/ট/ক ৩,দুইজন একই পরিবারের

৬

১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ,সড়কে মহড়া

৭

হাতিয়ায় প্রতিদিন হতে পারে ২ ঘণ্টার বেশি লোডশেডিং

৮

শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত

রাঙ্গামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হ/ত্যা/চে/ষ্টা/র অভিযোগ

রাঙ্গামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হ/ত্যা/চে/ষ্টা/র অভিযোগ

টাপেন্টাডল ও ই/য়া/বা সহ আ/ট/ক ৩,দুইজন একই পরিবারের

টাপেন্টাডল ও ই/য়া/বা সহ আ/ট/ক ৩,দুইজন একই পরিবারের

বেগমগঞ্জে বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছু/রি/কা/ঘা/তে হ/ত্যা

বেগমগঞ্জে বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছু/রি/কা/ঘা/তে হ/ত্যা

জমির বিরোধে সুপারি গাছ ও বাঁশ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

জমির বিরোধে সুপারি গাছ ও বাঁশ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

গুলি ও দেশীয় অ/স্ত্র সহ তিনজনকে গ্রে/ফ/তা/র করেছেন পুলিশ

গুলি ও দেশীয় অ/স্ত্র সহ তিনজনকে গ্রে/ফ/তা/র করেছেন পুলিশ

কুড়িগ্রামে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মা/দ/ক জব্দ,আ/ট/ক ১

কুড়িগ্রামে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মা/দ/ক জব্দ,আ/ট/ক ১

ছাতকে ৯০টি ভারতীয় শাড়ি ও সিএনজিসহ দুইজন গ্রে/প্তা/র

ছাতকে ৯০টি ভারতীয় শাড়ি ও সিএনজিসহ দুইজন গ্রে/প্তা/র

স/ন্ত্রা/সী আবু লালকে গ্রে/ফ/তা/র করেছেন,গোয়েন্দা পুলিশ (ডিবি)

স/ন্ত্রা/সী আবু লালকে গ্রে/ফ/তা/র করেছেন,গোয়েন্দা পুলিশ (ডিবি)