logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জাতীয়

শ্রীনগরে জমি বিরোধের জেরে বিষ প্রয়োগে ধানের বীজতলা নষ্টের অভিযোগ

রুবেল ইসলাম তাহমিদ

রুবেল ইসলাম তাহমিদ

সিনিয়র করেসপন্ডেন্ট | সময় বাংলার |

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে বিষ বা কীটনাশক প্রয়োগ করে ধানের বীজতলা নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী কৃষক কামাল শেখ (৪৭) পিতা- মৃত বারেক শেখ, সাং- আরধীপাড়া দিঘীরপাড়, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ দাবি করেছেন।

এ ঘটনায় শ্রীনগর থানার একই এলাকার ১। নাজমুল শেখ (২২), পিতা- শেখ দুলাল, ২। তালহা শেখ (১৯), পিতা- শেখ জুলহাস, ৩। নাসরিন বেগম (৩৮), স্বামী- শেখ দুলাল, সর্ব সাং- আরধীপাড়া দিঘীরপাড়, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ গংদের বিরুদ্ধে এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন কামাল শেখ।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আরধীপাড়া দিঘীরপাড় এলাকার কামাল শেখ পৈতৃক ওয়ারিশ সূত্রে একটি জমির মালিকানা ও ভোগদখলে রয়েছেন বলে দাবি করেন। ওই জমি নিয়ে অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমির মালিকানা ও দখল সংক্রান্ত বিষয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

কামাল শেখের অভিযোগ, গত ৪ নভেম্বর ২০২৬ সকাল আনুমানিক ৯ টার দিকে তিনি জমিতে গিয়ে দেখতে পান সেখানে থাকা তাঁর ও এলাকার অন্যান্য কৃষকের প্রায় চার মণ বীজ ধানের চারা বিষ বা কীটনাশক প্রয়োগে নষ্ট হয়ে গেছে। এতে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি এসব বীজ দিয়ে প্রায় ২০ একর জমিতে ধান রোপণের কার্যক্রম ব্যাহত হয়েছে বলে তিনি দাবি করেন।

অভিযোগে আরও বলা হয়, ২০২৩ সালেও একই জমিতে বীজ ধানে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় আদালতে মামলা হলে সাক্ষীদের জিজ্ঞাসাবাদ ও বিচারিক কার্যক্রম শেষে অভিযুক্তদের সাজা দেওয়া হয় বলে দাবি করেছেন অভিযোগকারী। পরবর্তীতে জরিমানা প্রদান ও ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার মুচলেকা দিয়ে ছাড়া পাওয়ার কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।কামাল শেখের আশঙ্কা, জমি নিয়ে বিরোধের জেরে আবারও ফসলের ক্ষতিসাধন এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এ ছাড়া তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

অভিযুক্ত বিবাদী নাজমুল শেখ জানান, আমাদের সাথে জমি নিয়ে পূর্বে থেকেই বিরোধ ছিলো। এই বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। কিছু দিন আগে এই বিরোধ পূর্ণ জমির উপর আদলত থেকে নিষেধাজ্ঞার রায় হয়েছে। তার পরও তারা জোড় করে ভোগদখল করতেছে। কয়েক মাস আগে আমরাও এই জমিতে গাছ লাগিয়েছিলাম। রাতের আধারে কে বা কাহারা আমাদের সেই গাছ গুলো ও কেটে ফেলেছে। এই বিষয়েও শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তাই তারা চক্রান্ত করে আমাদেরকে ঝামেলায় ফেলানোর জন্য এসব কথা বলে বেড়াচ্ছেন। তবে এই অভিযোগের সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই। সঠিক ভাবে তদন্ত করলেই আসল রহস্য বের হয়ে যাবে বলে আমি মনে করি।শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল মিঞা জানান, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আমরা বাদীকে বলেছি কৃষি অফিসার এর মাধ্যমে তদন্ত করে দেখতে আসলেই এই ধানের বীজ গুলো কীটনাশক দিয়ে নষ্ট করা হয়েছে কিনা। তাছাড়া আমাদের পক্ষ থেকেও তদন্ত চলমান রয়েছে। কে বা কাহারা এ কাজ করেছে তা তদন্ত সাপেক্ষে বের হলে এর পর দোষীদের বিরুদ্ধে প্রয়জনীয় আইনানুগ ব্যাবস্হা গ্রহন করা হবে।

শ্রীনগরে জমি বিরোধের জেরে বিষ প্রয়োগে ধানের বীজতলা নষ্টের অভিযোগ
ব্যানার

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

নভেম্বর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

রাঙ্গামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হ/ত্যা/চে/ষ্টা/র অভিযোগ

২

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

৩

চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃ/ত্যু,পরিবারের দাবি হ/ত্যা

৪

শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ স্থাপন

৫

টাপেন্টাডল ও ই/য়া/বা সহ আ/ট/ক ৩,দুইজন একই পরিবারের

৬

১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ,সড়কে মহড়া

৭

হাতিয়ায় প্রতিদিন হতে পারে ২ ঘণ্টার বেশি লোডশেডিং

৮

শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত

রাঙ্গামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হ/ত্যা/চে/ষ্টা/র অভিযোগ

রাঙ্গামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হ/ত্যা/চে/ষ্টা/র অভিযোগ

টাপেন্টাডল ও ই/য়া/বা সহ আ/ট/ক ৩,দুইজন একই পরিবারের

টাপেন্টাডল ও ই/য়া/বা সহ আ/ট/ক ৩,দুইজন একই পরিবারের

বেগমগঞ্জে বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছু/রি/কা/ঘা/তে হ/ত্যা

বেগমগঞ্জে বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছু/রি/কা/ঘা/তে হ/ত্যা

জমির বিরোধে সুপারি গাছ ও বাঁশ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

জমির বিরোধে সুপারি গাছ ও বাঁশ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

গুলি ও দেশীয় অ/স্ত্র সহ তিনজনকে গ্রে/ফ/তা/র করেছেন পুলিশ

গুলি ও দেশীয় অ/স্ত্র সহ তিনজনকে গ্রে/ফ/তা/র করেছেন পুলিশ

কুড়িগ্রামে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মা/দ/ক জব্দ,আ/ট/ক ১

কুড়িগ্রামে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মা/দ/ক জব্দ,আ/ট/ক ১

ছাতকে ৯০টি ভারতীয় শাড়ি ও সিএনজিসহ দুইজন গ্রে/প্তা/র

ছাতকে ৯০টি ভারতীয় শাড়ি ও সিএনজিসহ দুইজন গ্রে/প্তা/র

স/ন্ত্রা/সী আবু লালকে গ্রে/ফ/তা/র করেছেন,গোয়েন্দা পুলিশ (ডিবি)

স/ন্ত্রা/সী আবু লালকে গ্রে/ফ/তা/র করেছেন,গোয়েন্দা পুলিশ (ডিবি)