বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জেলার খবর
আলমগীর হোসেন পাটোয়ারী
পীরগাছা (রংপুর) উপজেলা প্রতিনিধি।
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
রংপুরের পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন মণ মাছের পোনা নিধনের অভিযোগ উঠেছে। পুকুরের মালিকানা ও লিজ সংক্রান্ত পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের চৌধুরাণী কলেজ সংলগ্ন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুক্তভোগী লিজগ্রহীতা এ বিষয়ে পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দেওয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কৈকুড়ী ইউনিয়নের চৌধুরাণী কলেজ সংলগ্ন এলাকার ওই পুকুরটির মূল মালিক ফরিদা খানম ও জান্নাতুন রাবেয়া জাহান। এর আগে দীর্ঘকাল পুকুরটি ভোগদখল করছিলেন তাঁদের এক আত্মীয়। পরবর্তীতে জমির প্রকৃত মালিকগণ নিয়মমাফিক নতুন লিজগ্রহীতা মতলুবর রহমানের কাছে পুকুরটি লিজ দেন। প্রায় এক থেকে দুই মাস আগে লিজ নিয়ে পুকুরটি সংস্কার ও পরিষ্কারের কাজ শুরু করেন মতলুবর রহমান। এতে ১০ থেকে ১২ জন শ্রমিক নিয়োজিত ছিলেন। গত শুক্রবার (৬ নভেম্বর) দিনব্যাপী পুকুরটি সম্পূর্ণ প্রস্তুত করে সেখানে প্রায় তিন মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
কিন্তু পোনামাছ অবমুক্ত করার আনন্দ এক দিনও টিকেনি। রাতের আঁধারে কে বা কারা শত্রুতা করে পুকুরে বিষ প্রয়োগ করে। শনিবার সকালে পুকুরে মাছের পোনাগুলো মরে ভেসে উঠতে দেখেন লিজগ্রহীতা ও স্থানীয়রা। এ ঘটনায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মতলুবর রহমান।
ভুক্তভোগী মতলুবর রহমান জানান, পুকুরটি লিজ নেওয়ার পর আগের পক্ষের লোকজন এসে লিজের বৈধ কাগজপত্র দেখতে চান এবং কাগজপত্র না থাকলে পুকুর ছেড়ে দেওয়ার হুমকি দেন। তবে সে সময় তাঁরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। বিপরীতে তাঁর নিজের কাছে পুকুর লিজ নেওয়ার বৈধ ও হালনাগাদ কাগজপত্র রয়েছে বলে তিনি দাবি করেন।
স্থানীয় বাসিন্দা আরিফ মিয়া ও সানু মিয়াসহ এলাকাবাসী জানান, রাতের আঁধারে এমন জঘন্য নাশকতা অত্যন্ত দুঃখজনক। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
নভেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
রাঙ্গামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হ/ত্যা/চে/ষ্টা/র অভিযোগ
বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃ/ত্যু,পরিবারের দাবি হ/ত্যা
শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ স্থাপন
টাপেন্টাডল ও ই/য়া/বা সহ আ/ট/ক ৩,দুইজন একই পরিবারের
১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ,সড়কে মহড়া
হাতিয়ায় প্রতিদিন হতে পারে ২ ঘণ্টার বেশি লোডশেডিং
শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত
বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃ/ত্যু,পরিবারের দাবি হ/ত্যা
শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ স্থাপন
১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ,সড়কে মহড়া
হাতিয়ায় প্রতিদিন হতে পারে ২ ঘণ্টার বেশি লোডশেডিং
ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত শেরপুরের মজনু মিয়া
বিষের ছোবলে বিপর্যস্ত সুন্দরবন,অপরাধ দমনে ১৩৫ জনের তালিকা
খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন,লাফ দিয়ে প্রাণে বাঁচলেন হেলপার