রাজধানী
টাকার বিনিময়ে পুলিশের হাত থেকে ছুটে গিয়ে যুবলীগ নেতার ‘আলহামদুলিল্লাহ’ ফেসবুক পোস্ট
০৫ অক্টোবর ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
টাকার বিনিময়ে পুলিশের হাত থেকে ছুটে গিয়ে যুবলীগ নেতার ‘আলহামদুলিল্লাহ’ ফেসবুক পোস্ট
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে পুলিশের হাতে আটক হওয়ার পর টাকার বিনিময়ে ছাড়া পাওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার নতুনবাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ফরাজীকান্দি ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সভাপতি কবির হোসেন ওইদিন বিকেলে “হোয়াইট হাউস রেস্টুরেন্টে” খাবারের উদ্দেশ্যে যান। এ সময় মতলব উত্তর থানার এসআই জাফর আহমেদ ও এএসআই মনির হোসেন তাকে আটক করেন। পরে মোটরসাইকেলে করে থানায় নেওয়ার সময় কথিতভাবে সোর্সদের মাধ্যমে মোটা অংকের অর্থের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনার পর যুবলীগ নেতা কবির হোসেন নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন, যেখানে তিনি লেখেন ‘আল্লাহ তায়ালা যা করেন মানুষের কল্যাণে জন্যই করেন আলহামদুলিল্লাহ’। ওই পোস্টটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয়দের দাবি, ঘটনাটির প্রকৃত সত্য জানতে হোয়াইট হাউস রেস্টুরেন্টের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলেই সবকিছু স্পষ্ট হয়ে যাবে।
এদিকে, কয়েকদিন আগে এসআই জাফর আহমেদকে স্থানীয় একটি অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতার সঙ্গে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে দেখা গেছে। এতে করে তার রাজনৈতিক সম্পৃক্ততা ও দায়িত্ব পালনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় সচেতন মহল বলছে, দিন দিন বেপরোয়া হয়ে উঠেছেন এসআই জাফর আহমেদ। পুলিশের দায়িত্বশীল পদে থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগের বিষয়টি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের গুরুত্ব সহকারে দেখা উচিত।
এ ঘটনায় মতলব উত্তর উপজেলা বিএনপি, জামায়েতে ইসলাম, এনসিপি ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দরা চরম ক্ষোভ প্রকাশ করেছে। তারা জানান, কিভাবে প্রশাসনের লোক হয়ে একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় কর্মীকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনা সুষ্ঠ তদন্তের দাবী জানান তারা।
নেতৃবৃন্দ আরও জানান, নামমাত্র কিছু সংখ্যক পুলিশ এখনও ফ্যাসিস্টের সহযোগী হয়ে কাজ করছে। সারাদেশে যেখানে অপারেশন ডেবিল হান্টের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে, সেখানে প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা হয়ে একজন ফ্যাসিস্টের সহযোগীকে ছেড়ে দেওয়া হইলো। এ বিষয়ে জানতে এস আই জাফর আহমেদ এর মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, আমি বর্তমানে চাঁদপুরের বাইরে রয়েছি। আগামী ৭/৮ অক্টোবর কর্মস্থলে ফিরে বিষয়টি খোঁজখবর নেব। যদি সত্যিই আটক ব্যক্তিকে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটে থাকে, তবে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71