বিজ্ঞাপন
AD
161×600
রাজধানী
যেভাবে হবে ভোটগ্রহণ,৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটসময় বাংলার |
স্টাফ করেসপন্ডেন্ট,
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরীকে পরাজিত করেন। বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট।
ওই সময় পঞ্চম জাতীয় সংসদে বিএনপির ১৪০টি, আওয়ামী লীগের ৮৮টি, জাতীয় পার্টির ৩৫টি, জামায়াতে ইসলামীর ১৮টি, বাকশালের ৫টি এবং সিপিবির ৫টি আসন ছিল। এ ছাড়া কয়েকটি ছোট দলের একজন করে সংসদ সদস্য ছিলেন।
সেই নির্বাচনে জাতীয় পার্টি ভোট বর্জন করে। জামায়াতে ইসলামী, সিপিবিসহ কয়েকটি দলের সদস্যসহ মোট ৬০ জন সংসদ সদস্য ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। স্বতন্ত্র সদস্য নুরুল ইসলাম মনি ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আবদুর রহমান বিশ্বাসকে ভোট দেন। অন্যদিকে গণতন্ত্রী পার্টির সুরঞ্জিত সেনগুপ্ত ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরীকে।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ১১-দলীয় জোট কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করেছে। তার পক্ষে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ক্ষমতাসীন বিএনপিও নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে দলটি এখনো প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ ভোটাররা ভোট দেন না। জাতীয় সংসদের সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরাই এবার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার।
বর্তমান ৩৫০ আসনের সংসদে বিএনপির ২৪৭টি, জামায়াতে ইসলামীর ৭৭টি, এনসিপির ৮টি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের ৩টি আসন রয়েছে। এ ছাড়া কয়েকটি দলের একজন করে সংসদ সদস্য এবং আটজন স্বতন্ত্র সদস্য রয়েছেন।
যেভাবে হবে ভোট
রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা ভোট দেবেন। একাধিক প্রার্থী থাকলে সংসদ ভবনে নির্ধারিত সময়ে ভোট গ্রহণ করা হবে। ভোট শেষে নির্বাচন কমিশন ভোট গণনা করে ফল ঘোষণা করবে।
সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি আসন থাকায় দলটির মনোনীত প্রার্থীই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। তবে একাধিক প্রার্থী থাকায় এবার দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে।
সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর এত দীর্ঘ সময় পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হওয়াকে দেশের সংসদীয় রাজনীতির একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
অনলাইনে এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু: যেভাবে আবেদন করতে হবে
রুহুল কবির রিজভী-বিএনপির মহাসচিব হচ্ছেন!
যেভাবে হবে ভোটগ্রহণ,৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
লেনদেন হচ্ছে ক্যাশলেস,এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
৬টি বিষয়কে গুরুত্ব দিয়ে সমাজকে রক্ষা করার আহবান-এমপি জাহান্দার আলী মিয়া'র
বাশাইর বণিকপাড়ায় ড্রেনের কাজ নিয়ে অভিযোগ,সরেজমিনে মিলল ভিন্ন চিত্র
প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদে
মা/দ/ক ও বাল্যবিবাহকে না, লাল কার্ড শিক্ষার্থীদের
অপহরণের অভিযোগ মিথ্যা দাবি,পদ ও কমিটি পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন
সৌদিতে পাঠিয়ে খোঁজ নেই দালালের: ৩ মাসেও ইকামা ও কাজ পাননি প্রবাসী সালেহ আহমেদ
কালিয়াকৈর কৃতি শিক্ষার্থীদের হেলিকপ্টারে সংবর্ধনা
সড়ক নয় যেন মরন ফাঁদ! বরাদ্দ পাশ থাকলেও তা বাস্তবায়নে ধীরগতি
পিরোজপুরে প্রবীণ নেতা মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করলেন দেশনায়ক তারেক রহমান
টাকার বিনিময়ে পুলিশের হাত থেকে ছুটে গিয়ে যুবলীগ নেতার ‘আলহামদুলিল্লাহ’ ফেসবুক পোস্ট