রাজধানী

সৌদিতে পাঠিয়ে খোঁজ নেই দালালের: ৩ মাসেও ইকামা ও কাজ পাননি প্রবাসী সালেহ আহমেদ
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

News image

সৌদিতে পাঠিয়ে খোঁজ নেই দালালের: ৩ মাসেও ইকামা ও কাজ পাননি প্রবাসী সালেহ আহমেদ

আন্তর্জাতিক রিপোর্টার (সৌদি আরব) | মো: সেলিম রানা |

বিদেশে কর্মসংস্থানের আশায় সৌদি আরবে এসে চরম দুর্ভোগে পড়েছেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের সাকুচাইল গ্রামের বাসিন্দা মো: সালেহ আহমেদ। অভিযোগ উঠেছে, তাকে সৌদি আরবে পাঠানোর পর দালাল নুরজামাল আর কোনো খোঁজখবর নিচ্ছেন না।ভুক্তভোগী সালেহ আহমেদ জানান, দেশে থাকাকালীন দালাল নুরজামাল তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে সৌদি আরবে ভালো চাকরি দেওয়ার আশ্বাস দেন। সেই অনুযায়ী তিনি সৌদিতে আসলেও বাস্তবে এসে দেখেন, তার জন্য কোনো নির্দিষ্ট কাজের ব্যবস্থা নেই।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, সৌদিতে আসার তিন মাস অতিবাহিত হলেও এখনো তার ইকামা (বাসস্থান ও কাজের বৈধ অনুমতি) তৈরি করা হয়নি। ফলে তিনি বৈধভাবে কাজ করতে পারছেন না এবং প্রতিনিয়ত আইনগত ঝুঁকির মধ্যে রয়েছেন।সালেহ আহমেদ আরও জানান, তিনি বারবার দালাল নুরজামালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো সাড়া পাননি। এতে তিনি মানবেতর জীবনযাপন করছেন এবং চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।ভুক্তভোগীর পরিবার থেকেও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তারা দ্রুত দালালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সালেহ আহমেদের নিরাপত্তা ও বৈধতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, একই দালাল চক্রের মাধ্যমে আরও অনেক মানুষ প্রতারণার শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকাবাসী এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।প্রশাসনের প্রতি আহ্বান:প্রবাসীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় দ্রুত তদন্ত করে অভিযুক্ত দালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী সালেহ আহমেদের ইকামা ও কাজের ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।সতর্কবার্তা:বিদেশে যাওয়ার আগে অবশ্যই সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাচাই-বাছাই করে প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

ADVERTISEMENT

970 × 90

1 / 3

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি