বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
রাজধানী
সময় বাংলা |
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া নিজের বিরুদ্ধে আনা অপহরণের অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন। একই সঙ্গে ওই অভিযোগের জেরে বিলুপ্ত ঘোষণা করা শরীফপুর ইউনিয়ন শ্রমিকদলের কমিটি পুনরায় সচল এবং নিজের সাংগঠনিক পদ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
বুধবার (৫ আগস্ট) সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের বাদেচান্দি এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মানিক মিয়া বলেন, প্রতিপক্ষের ষড়যন্ত্রের অংশ হিসেবে তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছিল। তবে পুলিশি তদন্তে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে।তিনি অভিযোগ করেন, শরীফপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান সবুজ এবং ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি সবুজ মিয়া রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে স্থানীয় উসমান গনিকে দিয়ে তার স্ত্রীর অপহরণের অভিযোগ করান।
মানিক মিয়ার দাবি, অভিযোগ দায়েরের পর উপজেলা শ্রমিকদল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে এবং তার পদসহ পুরো ইউনিয়ন শ্রমিকদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে সদর থানা পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা না পাওয়ায় সেটি মিথ্যা বলে প্রতীয়মান হয়। এছাড়া অভিযোগকারী উসমান গনির স্ত্রী মোছা. মিম আক্তার বর্তমানে তার স্বামীর সঙ্গেই বসবাস করছেন বলেও দাবি করেন তিনি।তিনি আরও বলেন, অভিযোগটি সাজানো ছিল বলে দাবি করে অভিযোগের ১ নম্বর সাক্ষী মিম আক্তারের একটি বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।সংবাদ সম্মেলনে মানিক মিয়া ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি বিলুপ্ত শরীফপুর ইউনিয়ন শ্রমিকদলের কমিটি পুনরায় সচল এবং তার সাংগঠনিক পদ ফিরিয়ে দিতে সংগঠনের থানা ও জেলা পর্যায়ের নেতাদের প্রতি আহ্বান জানান।এ সময় শরীফপুর ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সভাপতি শেখ আব্দুল্লাহ আল মামুন ফকিরসহ স্থানীয় কয়েকশ নারী-পুরুষ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান
পীরগাছায় মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ,পরিবারের আকুতি
নাগরিক তথ্য অধিকার ফোরাম মধ্যনগর শাখার ২ বছর মেয়াদী কমিটি ঘোষণা
যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
ধনবাড়ীতে নিজেরা করি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে মতবিনিময়
নিজেকে রক্ষা করতে পারলেন না,হাত-পা ভাঙ্গা সহ পুড়িয়ে দিল মোটরসাইকেল!
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কু/পি/য়ে হ/ত্যা
লং মার্চের পথসভায় ড.শফিকুর রহমান-নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি
মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয়
জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ
জামায়াত রাজনৈতি লাভের জন্য বার বার জনগণের সাথে মুনাফিকি করছে
শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয়
যেভাবে হবে ভোটগ্রহণ,৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
সৌদিতে পাঠিয়ে খোঁজ নেই দালালের: ৩ মাসেও ইকামা ও কাজ পাননি প্রবাসী সালেহ আহমেদ