logo

রাজনীতি

মৌলভীবাজারের সাবেক সংসদ সদস্য সহ পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

News image

মৌলভীবাজারের সাবেক সংসদ সদস্য সহ পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে স্বতন্ত্র প্রার্থী, সাবেক তিনবারের এমপি নওয়াব আলী আব্বাছ খানসহ পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ পেতে ব্যর্থ হওয়ায় তারা জামানতের টাকা ফেরত পাবেন না। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য মতে, বিএনপির ধানের শীষের প্রার্থী আলহাজ শওকতুল ইসলাম শকু পেয়েছেন ৬৮ হাজার ৩৮১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এম সায়েদ আলী পেয়েছেন ৫৩ হাজার ৪৫৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৮৮৯ ভোট।এদিকে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক তিন বারের এমপি, জাতীয় পার্টি (কাজী জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব নওয়াব আলী আব্বাছ খান ফুটবল প্রতীক নিয়ে ১৩ হাজার ৭৫৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী ও পৃথিমপাশা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জিমিউর রহমান চৌধুরী ম্যান্ডেলা ঘোড়া প্রতীক নিয়ে ২ হাজার ১৪১ ভোট, বাসদ (মার্কসবাদী) মনোনীত একমাত্র নারী প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী কাঁচি প্রতীকে ৫৯১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত আব্দুল কুদ্দুস হাতপাখা প্রতীকে ৫২০ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত মো. আব্দুল মালিক লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪৮৪ ভোট। আইন অনুযায়ী, প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ পেতে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।উল্লেখ্য, কুলাউড়ায় ১৩টি ইউনিয়ন ও ১ পৌরসভায় ১০৩ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হলো ৩ লাখ ৩ হাজার ২০।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি


সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com


somoybanglar  is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71