রাজনীতি
রংপুর ৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে পীরগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বিক্ষোভ ও পথসভা১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
রংপুর ৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে পীরগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বিক্ষোভ ও পথসভা
এম এ হোসেন পাটোয়ারী | রংপুর প্রতিনিধি |
রংপুর-৪ আসনের নির্বাচনের ফলাফল বাতিল ও ভোট পুনর্গণনার দাবিতে রংপুরের পীরগাছা উপজেলায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীরা। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে পীরগাছা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা অভিযোগ করেন, ভোটগ্রহণ ও ভোট গণনার সময় বিভিন্ন কেন্দ্রে অনিয়ম, কারচুপি ও এজেন্টদের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত ভোট পুনর্গণনার দাবি জানান তারা। বক্তারা বলেন, জনগণের ভোটের সঠিক প্রতিফলন নিশ্চিত করতে হলে নির্বাচন কমিশনকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা বক্তব্যে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ভোট পুনর্গণনা প্রক্রিয়া শুরু না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে দাবি আদায়ের কথা উল্লেখ করেন।সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচি শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ
ফোন : 01711144421 / 01671112000
ই-মেইল: somoyrubel@gmail.com
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71