রাজনীতি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করছে,শপথ আজ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করছে,শপথ আজ
শফিকুল ইসলাম শফিক |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষ হয়েছে। নতুন সরকারের মন্ত্রিসভার আকার হতে পারে ৫০ সদস্যের।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর মাধ্যমে চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী থাকতে পারেন। শপথ অনুষ্ঠানে আনা-নেয়ার জন্য ৪৯টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে সম্ভাব্য মন্ত্রীদের আমন্ত্রণ জানিয়ে ফোন দেওয়া শুরু হয়েছে।
বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মো. জাহিদ হোসেন এবং টেকনোক্র্যাট হিসেবে ড. খলিলুর রহমান।পঞ্চগড়-২ আসন থেকে নির্বাচিত ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হচ্ছেন। সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী মন্ত্রী হিসেবে শপথের জন্য ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য আ ন ম এহসানুল হক মিলন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছেন বলে জানা গেছে।পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচিত ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর মন্ত্রী হিসেবে শপথের ডাক পেয়েছেন।সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদীর পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।এছাড়া বগুড়া-২ আসনের মীর শাহে আলম, কিশোরগঞ্জ-৬ আসনের শরীফুল আলম এবং জামালপুর-১ আসনের রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য ফোন পেয়েছেন।গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে ২০৯টি আসনে জয় পেয়েছে বিএনপি। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭ আসন। জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ১৫১টি আসনে জয়ী হলেই সরকার গঠন করা যায়। সে হিসাবে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি।দলীয় সূত্র বলছে, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক পুনর্গঠন এবং চেয়ারম্যান তারেক রহমান–এর সক্রিয় নেতৃত্বে এ বিজয় সম্ভব হয়েছে। প্রায় ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন করে নির্বাচনী রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ বিএনপির জন্য নতুন গতি এনেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।বিশ্লেষকদের মতে, নতুন সরকারের সামনে গণতন্ত্র পুনরুদ্ধার, প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক পুনর্গঠন ও সুশাসন প্রতিষ্ঠার মতো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এখন দেখার বিষয়, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন মন্ত্রিসভা কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ
ফোন : 01711144421 / 01671112000
ই-মেইল: somoyrubel@gmail.com
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71