বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
রাজনীতি
মনজু বিজয়, চৌধুরী
স্পেশাল করেসপন্ডেন্ট | সিলেট
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার ১২ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূর ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
জেলা বিএনপির অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গঠনতন্ত্র, নীতি ও আদর্শ এবং মৌলভীবাজার জেলা বিএনপির সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে রাজনগর উপজেলা বিএনপির কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য পদাধিকারীদের সমন্বয়ে অবশিষ্ট পদগুলো পূরণ করে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।অনুমোদিত কমিটিতে মো. নুরুল ইসলাম সেলনকে সভাপতি এবং মো. আব্বাস আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে একজন সিনিয়র সহ-সভাপতি ও একাধিক সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদক ও সহ-সম্পাদক এবং সদস্য রাখা হয়েছে।
এছাড়া কমিটিতে নারী, কৃষি, যুব, ছাত্র, শ্রম, স্বেচ্ছাসেবক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, গ্রাম ও পুনর্বাসন, ক্ষুদ্র ঋণ ও সমবায়, মানবাধিকার, স্থানীয় সরকার, ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিকসহ বিভিন্ন বিষয়ে দায়িত্বশীল পদ রাখা হয়েছে। অনুমোদনপত্রের সঙ্গে ১১ সদস্যের উপদেষ্টা পরিষদের তালিকাও রয়েছে। নথিতে বলা হয়েছে, অনুমোদনের তারিখ থেকে এ পূর্ণাঙ্গ কমিটি দুই বছর বহাল থাকবে।বিষয়টি নিশ্চিত করে রাজনগর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম সেলন বলেন, রাজনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে যে ধোঁয়াশা ছিল, এর মাধ্যমে তার অবসান হয়েছে।
তিনি বলেন, এ কমিটি গঠনের প্রক্রিয়ায় যারা সহযোগিতা ও দিকনির্দেশনা দিয়েছেন, তাদের সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূর এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।নুরুল ইসলাম সেলন আরও বলেন, জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে আমাদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়েছে। আমরা আশা করি, নতুন এই কমিটির মাধ্যমে রাজনগর উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আগামী দিনে একটি সুন্দর, সুসংগঠিত ও ধারাবাহিক রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে।উল্লেখ্য, মৌলভীবাজার জেলা বিএনপির অনুমোদিত নথিতে রাজনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির পাশাপাশি সংশ্লিষ্ট পদগুলোর দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম ও ঠিকানাও উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
সালথায় ট্রাকের ধাক্কায় প্রা'ণ গেল ৫ বছরের শিশুর
জামায়াতকে জড়িয়ে বিএনপির মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে-উপজেলা জামায়াত
পীরগঞ্জ সীমান্তে আসাদুলের ম/র/দে/হ হস্তান্তর
জামায়াত রাজনৈতি লাভের জন্য বার বার জনগণের সাথে মুনাফিকি করছে
দক্ষিণ কোরিয়ায় শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে,মর্যাদার দাবিতে রাজপথে নেমেছেন শ্রমিকেরা
কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অ'ভি'যো'গ
শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃ/ত্যু
কালিয়াকৈরে মা/দ/ক ও অ/স্ত্র সহ গ্রে'ফ'তা'র -৬
জামায়াতকে জড়িয়ে বিএনপির মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে-উপজেলা জামায়াত
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ আহত ২৫
মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা
মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জনতার ঢল, নেতাদের কন্ঠে প্রয়াত বেগম খালেদা জিয়াকে স্মরণ
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১০
মধ্যনগরে নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় সাংবাদিক সৈকতসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা"
ছাত্র-জনতার ওপর গুলি চালানো ছাত্রলীগ এর রাজু ফের গ্রেপ্তার