En
বেটা ভার্সন

সর্বশেষ

জাতীয়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক |

১৭ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধের প্রজন্ম, তারাব পৌরসভা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তারাব পৌরসভা বিএনপির সভাপতি তাসিক হক ওসমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. জাহেদুল হক মাসুম, সাংগঠনিক সম্পাদক এ বি এম হেলাল উদ্দিন এবং সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ওয়াহিদুর রহমান (অপু)।বক্তারা তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তারা তাঁর আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন


Asia Post is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, Asia Post aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71