জাতীয়
মৌলভীবাজারে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠিত০৭ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
মৌলভীবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার ৭ জুলাই, যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম. নাসের রহমান, মাননীয় সংসদ সদস্য, মৌলভীবাজার-৩। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ মুমিনুল হক, মাননীয় সংসদ সদস্য, চাঁদপুর-৫।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার জনাব মোঃ মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক জনাব মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব জনাব আব্দুর রহিম রিপন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ ফয়সাল রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ ফয়জুল করিম ময়ূন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব জনাব মামুন আল ফারুক এবং মডেল মসজিদ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক জনাব মোহাম্মাদ ফেরদৌস-উজ-জামান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক জনাব তৌহিদুজ্জামান পাভেল।বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি ইসলামি শিক্ষা, গবেষণা, সামাজিক সম্প্রীতি, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে। তাঁরা এ ধরনের উদ্যোগকেধর্মীয় মূল্যবোধ চর্চা এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সহায়ক বলে অভিহিত করেন।অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ
ফোন : 01711144421 / 01671112000
ই-মেইল: somoyrubel@gmail.com
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71