সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ
ফোন : 01711144421 / 01671112000
ই-মেইল: somoyrubel@gmail.com
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71জাতীয়
মৌলভীবাজারে বন্যার্ত ৫০০ পরিবারের মাঝে যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ১২ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহায়তায় ৫০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের উদ্যোগে শনিবার (১১ জুলাই) এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।শনিবার শহরের বড়হাট, বারইকোনা ও সৈয়ারপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন যুবদলের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টির কারণে মনু নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জেলার কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়ে হাজারো মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অনেক পরিবার খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছে।এ অবস্থায় বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত নেতারা বলেন, দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি