জাতীয়
সিরাজগঞ্জে উন্নয়ন সহায়তা ও বিভিন্ন অনুদান সামগ্রী বিতরণ১২ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ২০২৫–২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন তহবিল (এডিবি), রাজস্ব খাত এবং প্রধানমন্ত্রীর সহায়তা কর্মসূচির আওতায় স্থানীয় জনগণের মাঝে বিভিন্ন উন্নয়ন সহায়তা ও অনুদান সামগ্রী বিতরণ করা হয়েছে।শনিবার (১১ জুলাই) সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বেলকুচি-চৌহালী আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠী, অসহায় ও দরিদ্র পরিবার, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং শিক্ষার্থীদের মাঝে এসব সহায়তা ও অনুদান সামগ্রী বিতরণ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শাহনাজ প্রধান। সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজন এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বলেন, সরকার দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১৩টি ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে মোট ৫০ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন ইউনিয়নে ফলজ, বনজ ও ঔষধি গাছের ৫ হাজার চারা বিতরণ করা হয়। জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকে ৬১ জন উপকারভোগীর মধ্যে ১ লাখ ৮৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ২০টি অসহায় পরিবারের হাতে ২ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। নিহত ও দরিদ্র ২০টি পরিবারের মধ্যে মোট ৪ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।এছাড়া বিভিন্ন ইউনিয়নে ৬টি সোলার প্যানেল, চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ৩০০টি স্কুলব্যাগ এবং কর্মক্ষম প্রতিবন্ধী ও অস্বচ্ছল বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ভ্যানসহ ৬টি দোকানঘর প্রদান করা হয়।শিক্ষার পরিবেশ উন্নয়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ জোড়া বেঞ্চ এবং রাজস্ব খাত থেকে আরও ১০০ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য ২০টি হুইলচেয়ার, বিভিন্ন প্রতিষ্ঠানে ১২০টি সিলিং ফ্যান এবং দরিদ্র ও অসহায় পরিবারের জন্য ১২টি নলকূপ বিতরণ করা হয়।উপস্থিত অতিথিরা সরকারের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ
ফোন : 01711144421 / 01671112000
ই-মেইল: somoyrubel@gmail.com
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71