logo

জাতীয়

সত্যতা,সৌহার্দ্য ও খেলার বন্ধনে গঙ্গাচড়ায় প্রেসমিট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
প্রতিবেদক: মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর জেলা |

০৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

সততা, সৌহার্দ্য, সাংবাদিকতা ও খেলায় ঐক্যের প্রত্যয়ে রংপুরের গঙ্গাচড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘প্রেসমিট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬’। গঙ্গাচড়া প্রেসক্লাবের উদ্যোগে সোমবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে ব্যতিক্রমী এ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।টুর্নামেন্টে সাংবাদিকদের প্রাণবন্ত অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ফাইনালে মিডিয়া পাওয়ার দল চ্যাম্পিয়ন এবং মিডিয়া চ্যালেঞ্জার্স রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত বিজয় টিভির গঙ্গাচড়া উপজেলা প্রতিনিধি জিএম মাসুদার রহমান শিমু বলেন, “এই স্বীকৃতি নিঃসন্দেহে আনন্দের। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য গড়ে তোলাই এ টুর্নামেন্টের সবচেয়ে বড় সাফল্য। এমন আয়োজন নিয়মিত হলে সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং সুস্থ ক্রীড়া চর্চার পাশাপাশি পেশাগত বন্ধনও আরও মজবুত হবে।”রানার্সআপ দলের অধিনায়ক দৈনিক মানবজমিনের প্রতিনিধি আব্দুল বারী স্বপন বলেন, “ফলাফল যাই হোক, এই টুর্নামেন্টে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। খেলাধুলা সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করেছে। ভবিষ্যতেও গঙ্গাচড়া প্রেসক্লাবের এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করছি।”চ্যাম্পিয়ন দলের অধিনায়ক বলেন, জয়-পরাজয়ের চেয়ে সাংবাদিকদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনই এ আয়োজনের মূল অর্জন। ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত হলে সাংবাদিকদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।আয়োজক কমিটির সদস্য সচিব সময় বাংলার রংপুর জেলা প্রতিনিধি শফিকুজ্জামান সোহেল বলেন, সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং সুস্থ ক্রীড়া সংস্কৃতির বিকাশ ঘটানোর লক্ষ্যেই এ চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন পারস্পরিক বন্ধনকে আরও শক্তিশালী করবে।গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি সাজু আহাম্মেদ লাল বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এমন আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন।টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহাম্মেদ লাল ও সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি


সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com


somoybanglar  is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71