সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ
ফোন : 01711144421 / 01671112000
ই-মেইল: somoyrubel@gmail.com
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71জাতীয়
মুন্সীগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সহকারীদের শপথ পাঠ অনুষ্ঠিত০৮ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৮ জুলাই) দুপুর দুইটার দিকে আইনজীবী সহকারী সমিতির হল রুমে এ শপথ পাঠ অনুষ্ঠিত হয়। আইনজীবী সহকারী সমিতির সভাপতি জোবায়ের মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান মোল্লার সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ পাঠ করান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. তোতা মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হান্নান মিয়া জুয়েল।
অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট মো. তোতা মিয়া বলেন, সহকারীরা আমাদের পাশে সব সময় আছে। আমরা মামলা মোকদ্দমার সুবিধার্থে তাদের সবসময় কাছে পাই। তাই আমাদের আইনজীবী সমিতির নতুন ভবনে সহকারীদের জন্য একটি অফিস রুম দেওয়া হবে। তাই নতুন ভবনে সহকারীদের অফিস রুমের জন্য আমাদের ভবনের নকশাতেও উল্লেখ করা হবে। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হান্নান মিয়া জুয়েল জানান, আমি প্রথমে নবনির্বাচিত আইনজীবী সহকারী সমিতির সকলকে ধন্যবাদ জানাই। আইনজীবী সহকারীরা আমাদের একটি গুরুত্বপূর্ণ পার্ট। তাদের পাশে আমরা আগেও ছিলাম ভবিষ্যৎ আমরা থাকবো। তাদের কাছে একটাই অনুরোধ তারা তাদের ড্রেস ও আইডি কার্ড মেনটেন করে অফিসে কাজ করবে। এতে করে আদালত প্রাঙ্গণে টাউট বাটপার ও দালাল খুব সহজেই আমরা সনাক্ত করতে পারব। এজন্য সহকারীদের সহযোগিতা কামনা করি।এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ আলম, আইনজীবী সহকারী সমিতির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসাইন, সমিতির উপদেষ্টা মোহাম্মদ রুহুল আমিন, মাজহারুল ইসলাম বাদল, শহিদুল হক বাবুল প্রমূখ।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি