logo

জেলার খবর

সালথায় উপজেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
প্রতিবেদক: শরিফুল হাসান, সালথা, ফরিদপুর |

১২ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির সাবেক মহাসচিব কে. এম. ওবায়দুর রহমানের মাগফিরাত ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের দিকনির্দেশনায় শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার মাঝারদিয়া বাজার নূরুল কুরআন হাফেজিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সালথা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান (রাজ)।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সাব্বির আহমেদ রাকিব, সহসভাপতি আরিয়ান ইসলাম হৃদয় ও মো. রাজিব হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিশাদ শেখ, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন লিঠু, সহসাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক মুরাদ হোসেন, প্রচার সম্পাদক আকরাম হোসেনসহ উপজেলা ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, বিএনপির নেতাকর্মীদের সুস্বাস্থ্য এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি


সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com


somoybanglar  is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71