জেলার খবর
৫ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র অভিযোগে গ্রেপ্তার অর্জুন হাজংনিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে আটক করার পর মধ্যনগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত অর্জুন হাজং (৫০)*-কে আটক করে রাখেন। পরে মধ্যনগর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম*-এর দিকনির্দেশনায় এসআই আমির উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। পরে রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে লক্ষ্মীপুর গ্রামের মৃত উপেন্দ্র হাজংয়ের ছেলে অর্জুন হাজংকে পুলিশি হেফাজতে নিয়ে থানায় আনা হয়।এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মধ্যনগর থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে মধ্যনগর থানার মামলা নং-০১, তারিখ ১৯ জুলাই ২০২৬ রুজু করা হয়। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দায়ের করা হয়েছে।আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম* বলেন, "শিশু ও নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ঘটনার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে আসামিকে গ্রেপ্তার করেছে। আমি এলাকাবাসীকে বলতে চাই, আপনারা সচেতন থাকুন। শিশুদের প্রতি নজর রাখুন। কোনো অপরাধীকে আশ্রয় দিবেন না। এ ধরনের ঘটনা দেখলে সাথে সাথে ৯৯ বা থানায় জানান। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি