জেলার খবর

খাগড়াছড়িতে কিশোরীদের স্বাস্থ্যসচেতনতায় সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

দুর্গম পার্বত্য অঞ্চলের কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে বিশেষ কর্মশালা, বিনামূল্যে চিকিৎসাসেবা এবং স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন।রবিবার (১৯ জুলাই) খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে দুই শতাধিক কিশোরী ও নারী অংশ নেন। তাদের স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যপরামর্শ এবং এসিআই লিমিটেডের ‘ফ্রিডম’ স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে বিতরণ করা হয়।

কর্মশালায় বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয় এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান বলেন, পাহাড়ি অঞ্চলের কিশোরী ও নারীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে এবং সামাজিক সংকোচ দূর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, রিজিয়ন কমান্ডারের দিকনির্দেশনায় এসিআই লিমিটেডের সহযোগিতায় এ স্বাস্থ্য ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, এ ধরনের কর্মসূচি নিয়মিত হলে দুর্গম এলাকার কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতা ও আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাবে।

S23 ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি