জেলার খবর

সারাদেশে মিথ্যা ও গায়েবি মা/ম/লা বন্ধ করা হয়েছে - আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

সারাদেশে ৮০ হাজার আইনজীবীকে প্রশিক্ষণের আওতায় আনা হবে। এছাড়াও সারাদেশে মিথ্যা ও গায়েবি মামলা বন্ধ করা হয়েছে। ১৬ বছরে পৃষ্ঠপোষকতার কারণে পুলিশ ও আমলাদের চাকরি গেছে। তাই আমরা ন্যায় বিচারের পথ ধরে এগোচ্ছি, সুষ্ঠ ও ন্যায় বিচার ফিরিয়ে আনতে সরকার বদ্ধ পরিকর- বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রবিবার (১৯ জুলাই) বিকালে মাগুরা জেলা আইনজীবী সমিতির অফিস চত্বরে এক মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন।এর আগে আইনমন্ত্রী ঝিনাইদহের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিকালে মাগুরায় আসেন। এসময় আইনমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানায় বিএনপি নেতাকর্মী ও আইনজীবীরা। মাগুরা জেলা আইনজীবী সমিতির আয়োজনে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। মাগুরা জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ, পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মিজানুর রহমান, এ্যাড. রোকনুজ্জামান খান আরও অনেকে উপস্থিত ছিলেন।

S23 ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি