বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
মতামত
সময় বাংলার |
স্টাফ করেসপন্ডেন্ট |
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
তথ্যপ্রযুক্তির সফল ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা ৪৭টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ।মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল ফোন ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে অনুসন্ধান শুরু করে জেলা পুলিশের ‘সাইবার ক্রাইম মনিটরিং সেল’।আধুনিক তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্ক ট্র্যাকিংয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে হারানো ৪৭টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হন সাইবার সেলের সদস্যরা।হাতছাড়া হয়ে যাওয়া শখের মোবাইল ফোন আবার ফেরত পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ভুক্তভোগীরা। সাইবার ক্রাইম মনিটরিং সেল ও জেলা পুলিশের এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তায় ও জনসেবায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে আমাদের সাইবার ক্রাইম মনিটরিং সেল দিনরাত কাজ করে যাচ্ছে। এই সেবা অব্যাহত থাকবে।মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ সহ সেলের অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় সংবাদকর্মীরা।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
পাহাড়ের সন্তান হোসাইনের সাফল্য,এবার হংকংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব
পয়শা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন-মো. আবুল কাশেম খাঁন
পীরগঞ্জের ভোমরাদহ গ্রামের মৎস্য চাষীর শত্রুতায় বিষ প্রয়োগে মৎস্য নিধন
মৌলভীবাজারে বাড়ছে হাম ও ডেঙ্গুর দাপট:৯ মাসে ১৫ শিশুর মৃ/ত্যু
দুই মাসব্যাপী বই পড়া উৎসবের সমাপ্তি,পুরস্কার পেলেন শিক্ষার্থীরা
জগন্নাথপুরে ই/য়া/বা ও ছিনতাই আতঙ্ক, প্রতিরোধে একজোট এলাকাবাসী
চাকরির আশ্বাসে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ যুবদল সভাপতির বিরুদ্ধে
শিবপুরে ১৯৮ বোতল ফে/নসিডিল সহ প্রাইভেট কার জব্দ গ্রে/ফতা/র ১
২ লাখ টাকা দিতে না পারায় নাগরিক টিভি থেকে অব্যাহতি,সুনামগঞ্জ প্রতিনিধির অভিযোগ
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক কেয়া
চৌদ্দগ্রাম থেকে নিখোঁজ দুই কিশোরী ৬ দিন পর কক্সবাজার থেকে উদ্ধার
সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গু/লি/বি/দ্ধ
বালিয়াডাঙ্গীতে ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী
বাগেরহাটের রামপালে জমি নিয়ে র/ক্ত/ক্ষ/য়ী সং'ঘর্ঘে প্রাণ গেল যুবকের
নিজেকে রক্ষা করতে পারলেন না,হাত-পা ভাঙ্গা সহ পুড়িয়ে দিল মোটরসাইকেল!
সালাম পিন্টুর হস্তক্ষেপে টাঙ্গাইল মেডিকেলের ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার